প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ডের ২৪৭

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৫:১৭
বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ডের ২৪৭

বোলিং ভালো হলেও ফিল্ডিংটা মোটেও ভালো হলো না টাইগারদের।

শুরু থেকেই দারুণ বোলিং করছিলেন বাংলাদেশের পেসাররা। তাদের আঁটসাট বোলিংয়ে হাঁসফাঁস অবস্থা ছিল কিউই ব্যাটারদের। কিন্তু ফিল্ডাররা যেন হাতে কোনো পিচ্ছিল পদার্থ মেখে নেমেছিলেন। তাই একাধিক ক্যাচ মিস আর মিসফিল্ডিংয়ের সুযোগটা ভালোই কাজে লাগিয়েছে তারুণ্যনির্ভর নিউজিল্যান্ড। পঞ্চাশ ওভার ব্যাট করে তুলেছে ৮ উইকেটে ২৪৭ রান।

আজ শুক্রবার মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে ২১ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। সপ্তম ওভারে শরীফুল ইসলামের একটি খাটো লেন্থের বল নিক কেলির (৭) ব্যাট ছুঁয়ে স্টাম্পে গিয়ে লাগে। ফিরতি ওভারে এসে আরেকটি উইকেট পেতে পারতেন শরীফুল। কিন্তু স্লিপে দেওয়া উইল ইয়ংয়ের সহজ ক্যাচ ছাড়েন সাইফ হাসান। নিকোলাসকে সঙ্গী করে জুটি গড়তে থাকেন ইয়ং।

২০তম ওভারে নাহিদ রানার বলে নিকোলাসকে এলবিডাব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান নিকোলাস। পরের ওভারে ওভারথ্রো থেকে তানজিদের পায়ের তলা দিয়ে বল পেরিয়ে যায় সীমানা। ২২তম ওভারে একশ পেরিয়ে যায় কিউইদের স্কোর। সেই ওভারেই রিশাদ হোসেনকে রিভার্স সুইপ করতে গিয়ে তানজিদের হাতে ধরা পড়েন ৪২ বলে ৩০ রান করা ইয়ং। ভাঙে ৭৩ রানের জুটি।

২৭তম ওভারে কিউই অধিনায়ক টম ল্যাথামকে (১৪) বোল্ড করে দেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। এর আগেই ৬৫ বলে ফিফটি পূরণ করেন নিকোলাস। এরপর দারুণ ব্যাটিং করছিলেন। কিউই ওপেনারের ৮৩ বলে ৬৮ রানের ইনিংসটি থামে রিশাদ হোসেনের বলে লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে। এরপর মুহাম্মদ আব্বাসকে (১৪) ফিরিয়ে কিউইদের ইনিংসের অর্ধেক শেষ করে দেন শরীফুল।

৫৮ বলে ৫৯ রান করে ফেলা ডিন ফক্সক্রফট ২৮ রানে জীবন পেয়েছিলেন। সেই স্লিপে তার ক্যাচ ফেলেন তানজিদ। ৪২তম ওভারে এসে উইকেটের দেখা পান তাসকিন। তার দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান ক্লার্কসন (৮)। ৪৭তম ওভারে এসে ফক্সক্রফটকে বোল্ড করে ফেরান নাহিদ রানা। শেষ পর্যন্ত ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২৪৭ রান তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং রিশাদ হোসেন। একটি করে নিয়েছেন মেহেদী মিরাজ ও নাহিদ রানা।

বাংলাদেশ-নিউজিল্যান্ড
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise