প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াইয়ের প্রতিশ্রুতি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১৪:৫৬
ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াইয়ের প্রতিশ্রুতি বাংলাদেশের

ভিয়েতনামের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে চান জামাল। ছবি: বাফুফে

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভিয়েতনামের সঙ্গে ৭৮ ধাপ পিছিয়ে বাংলাদেশ। এই ব্যবধান মাঠের খেলায় পড়া অস্বাভাবিক নয়। তবে দলে হামজা চৌধুরী, শমিত সোমদের মত খেলোয়াড়রা থাকায় আশাবাদী বাংলাদেশ। তাদের বিপক্ষে সমানতালে লড়াই করার আশ্বাস দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

এসভিডি হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া দিলেন লড়াইয়ের প্রতিশ্রুতি,‘ কঠিন হবে ম্যাচটা। তবে বাংলাদেশ উন্নতি করছে। ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য আছে বলে বিশ্বাস করি আমি।’

ভিয়েতনামের বিপক্ষে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০০২ বিশ্বকাপ বাছাইয়ের সেই দুই ম্যাচে একটি করেছিল ড্র, অপরটি হেরেছিল বড় ব্যবধানে। ২০০১ সালে ৮ ফেব্রুয়ারি প্রথম দেখায় ড্র হয়েছিল গোলশূন্যতে। ১৫ ফেব্রুয়ারি ফিরতি লেগে বাংলাদেশ হারে ৪-০ গোলে। তবে এবার আত্মবিশ্বাস বাড়াতে খেলবে বাংলাদেশ।

কোচ হাভিয়ের কাবেরেরা দিলেন সেই প্রতিশ্রুতি ,‘ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে তাদের বিপক্ষে ম্যাচটা।’

হামজা চৌধুরীর দ্যুতিতে ভারতের মতো দলকে দেশের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। সেই হামজাকে অবশ্য ভিয়েতনামের বিপক্ষে একাদশে রাখার নিশ্চয়তা দিলেন না কাবরেরা, ‘হামজা কেবল গতকাল বিকালে পৌঁছেছে। ও ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। ম্যাচে সে খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি বুঝে।’

ভিয়েতনাম দলেও আছেন কয়েকজন প্রবাসী ফুটবলার। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত হোয়ং হেন তাদের অন্যতম। এ নিয়ে অবগত আছেন কাবরেরাও ,‘ সুয়ান সন আর আরেকজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত খেলোয়াড়ের জন্য ভিয়েতনাম আরও শক্তিশালী দল। আশা করছি বাংলাদেশ তাদের সেরা একাদশের বিপক্ষেই খেলতে পারবে।’

বাংলাদেশ ফুটবলহাভিয়ের কাবরেরাজামাল ভূঁইয়া
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    advertiseadvertise