প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

১-১ সমতায় শেষ আতলেতিকো-আর্সেনাল ম্যাচ

দুই পেনাল্টি গোলে ড্র, আরেক পেনাল্টি বাতিলে বিতর্ক

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০২
দুই পেনাল্টি গোলে ড্র, আরেক পেনাল্টি বাতিলে বিতর্ক

আলভারেসের পেনাল্টিতে সমতা ফেরায় আতলেতিকো। ছবি: সংগৃহীত

পিএসজি-বায়ার্নের মতো উত্তেজনা আর গোল উৎসব হয়নি আতলেতিকো-আর্সেনাল ম্যাচে। মেত্রোপলিতানো স্টেডিয়ামে দর্শকরা নিরুত্তাপই ছিলেন অনেকটা সময়। দুই দলের অতিসাবধানী ফুটবলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগটা শেষ হলো ১-১ সমতায়।

ফল
আতলেতিকো ১ : ১ আর্সেনাল

ম্যাচের দুই গোলই হয়েছে পেনাল্টি থেকে। আর্সেনালের হয়ে ভিক্টর ইয়োকেরেস আর আতলেতিকোর পক্ষে পেনাল্টি থেকে গোল করেন হুলিয়ান আলভারেস।

ম্যাচে হতে পারত তৃতীয় পেনাল্টিও। রেফারি সেটা শুরুতে দিলেও ভিএআরে বাতিল করায় সৃষ্টি হয়েছে বিতর্ক। ম্যাচ শেষে এ নিয়ে ক্ষোভ ঝাড়েন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

আতলেতিকো মাদ্রিদের বলের দখল ছিল ৫১.৬ শতাংশ। গোলের জন্য আতলেতিকোর ১৮ শটের চারটি ছিল লক্ষ্যে। ৪৮.৪ শতাংশ বলের দখল নিয়ে খেলা আর্সেনালের ১১ শটের দুটি ছিল লক্ষ্যে।

৪৪ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের পেনাল্টিতে এগিয়ে যায় আর্সেনাল। বক্সের ভেতর আতলেতিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো ফাউল করেছিলেন ইয়োকেরেসকেই। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম সুইডিশ হিসেবে সেমিফাইনালে গোল করার রেকর্ড গড়েছেন তিনি।

আর্সেনালের হয়ে গোল করেছিলেন ভিক্টর ইয়োকেরেস। ছবি: সংগৃহীত

বিরতির পর ৪-৪-২ ছকের বদলে আতলেতিকো ৩-৪-৩ ছকে খেলায় আক্রমণের গতি বাড়ে। আলভারেসের পেনাল্টিতে তারা সমতা ফেরায় ৫৬ মিনিটে। মার্কোস ইয়োরেন্তের শট বেন হোয়াইটের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গ্রিজমানের একটা শট ক্রসবারে লেগে না ফিরলে জিততেও পারত আতলেতিকো।

ম্যাচে তৃতীয় পেনাল্টি পেলে জিততে পারত আর্সেনালও। ৭৮তম মিনিটে বক্সে হাঙ্কোর চ্যালেঞ্জে এবেরেচি এজে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এরপর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান তিনি।

তখন বেশ ক্ষিপ্ত মনে হচ্ছিল মিকেল আরতেতাকে। ম্যাচ শেষে সেই ক্ষোভ উগরে তিনি বলেছেন, ‘আরেকটা পেনাল্টি যেভাবে বাতিল করা হয়েছে তাতে আমি ক্ষুব্ধ। একজন রেফারিকে যদি ১৩ বার রিপ্লে দেখতে হয়, তাহলে এর চেয়ে বেশি স্পষ্ট আর কী হতে পারে? আমরা সবাই এ সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ। এই একটি সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’

আর্তেতার এমন মন্তব্যের অবশ্য জবাব দিতে চাননি আতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে, ‘আমি কখনো কলিগদের মন্তব্যের জবাব দেই না। কখনো না। আর্সেনাল একমাত্র দল হিসেবে এবারের চ্যাম্পিয়নস লিগে অপরাজিত আছে। তারা প্রিমিয়ার লিগেও আছে শীর্ষে। এমন দলের সঙ্গে আমরা ভালো খেলেছি।’

ইংল্যান্ডের সাবেক রেফারি অ্যান্ডি ডেভিস পেনাল্টি বাতিল নিয়ে ইএসপিএনকে বলেছেন, ‘বেশ কয়েকবার রিপ্লে দেখার পর ভিএআরের মনে হয়েছে, আতলেতিকো ডিফেন্ডার যেভাবে এজেকে স্পর্শ করেছেন, তা পেনাল্টি দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। এজের সঙ্গে হানকোর শারীরিক সংস্পর্শ ছিল খুব সামান্য আর এজে নিজেই হানকোর পায়ের ওপর পড়ে যান।’

আর্সেনালচ্যাম্পিয়নস লিগআতলেতিকো মাদ্রিদ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise