প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রূপকথার প্রত্যাবর্তনের প্রত্যাশায় লিভারপুল

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৯
রূপকথার প্রত্যাবর্তনের প্রত্যাশায় লিভারপুল

অ্যানফিল্ডে লিভারপুলের সামনে কঠিন পরীক্ষা। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে বহুবার রূপকথার প্রত্যাবর্তনের গল্প লিখেছে লিভারপুল। এবারও অ্যানফিল্ডে লিভারপুলের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। পিএসজির মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে আর্নে স্লটের দল। আজ দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ঘুরে দাঁড়াতে হলে দারুণ কিছুই করে দেখাতে হবে অল রেডদের।

‘মিরাকল অব ইস্তাম্বুল’, অ্যানফিল্ড মিরাকল’; লিভারপুল সমর্থকদের চোখে এখনো ভাসে এই দুই রূপকথার গল্প। চ্যাম্পিয়নস লিগে অনেক প্রত্যাবর্তনের গল্প লিখলেও এই দুই ম্যাচের স্মৃতি এখনো চির অম্লান অল রেডদের মনে।

২০০৫ সালের ফাইনালে বিরতির আগেই এসি মিলান এগিয়ে ৩-০ ব্যবধানে। ইস্তাম্বুলে ততক্ষণে হাল ছেড়ে দিয়েছেন লিভারপুল সমর্থকরা। স্টিভেন জেরার্ডরা অবশ্য হাল ছাড়তে রাজি ছিলেন না। ৬ মিনিটের ব্যবধানে তিন গোল ফিরিয়ে অবিশ্বাস্যভাবে সমতা ফেরায় জেরার্ডের দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে মিলানকে হারিয়ে ঐতিহাসিক শিরোপা ঘরে তোলে লিভারপুল।

লিভারপুলের এমন রূপকথা ইউরোপ দেখেছে ২০১৯ সালেও। সেবার সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ক্যাম্প ন্যুতে ৩-০ গোলে হেরেছিল অল রেডরা। অ্যানফিল্ডের দ্বিতীয় লেগের আগে ইনজুরিতে পড়ে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন দলের দুই মূল তারকা মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনো।

সালাহ-ফিরমিনোকে ছাড়াই সেবার মেসিদের বিপক্ষে অ্যানফিল্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে লিভারপুল। বার্সাকে দ্বিতীয় লেগে ৪-০ গোলে হারিয়ে পায় ফাইনালের টিকিট।
পিএসজির মাঠে ঠিক একই রকম সমীকরণের সামনে দাঁড়িয়ে লিভারপুল। স্লটের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্কোয়াডের ইনজুরি। আলিসন বেকার, ওয়াতারু এন্দো, কোনর ব্র্যাডলি, জিওভানি লিওনির পর নতুন করে ইনজুরিতে পড়েছেন কোর্তিস জোনস।

গত মৌসুমে শেষ ১৬তে মুখোমুখি হয়েছিল পিএসজি-লিভারপুল। সেবার প্রথম লেগে ১-০ গোলের লিড নিয়ে অ্যানফিল্ডের দ্বিতীয় লেগে নেমেছিল অল রেডরা। তবে সেই ম্যাচে ১-০ গোলে হেরে যায় স্বাগতিক, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত টাইব্রেকারে লিভারপুলকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে পিএসজি।

সেই অ্যানফিল্ডে এবার দুই গোলের লিড নিয়ে যাচ্ছে পিএসজি। এবারও কি লিভারপুলের হৃদয় ভেঙে পরের রাউন্ডে পা রাখবে উসমান ডেম্বেলের দল? সেই উত্তর পাওয়া যাবে আজ রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচে।

চ্যাম্পিয়নস লিগলিভারপুলপিএসজি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise