প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রুদ্ধশ্বাস ম্যাচে রিয়ালকে কাঁদিয়ে শেষ চারে বায়ার্ন

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১২
রুদ্ধশ্বাস ম্যাচে রিয়ালকে কাঁদিয়ে শেষ চারে বায়ার্ন

৭ গোলের থ্রিলার জিতল বায়ার্ন। ছবি: সংগৃহীত

ফুটবল সুন্দর। ফুটবল হাসায়, কাঁদায়ও। সেই সৌন্দর্য, কান্না, হাসি মিলে মিশে একাকার আলিয়াঞ্জ অ্যারেনায়। দমবন্ধ করা সেই ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।
এই জয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করল বায়ার্ন। শেষ চারে তারা খেলবে পিএসজির বিপক্ষে।

ফল
বায়ার্ন ৪ : ৩ রিয়াল

দুই লেগ মিলিয়ে ৬-৪ অগ্রগামিতা বায়ার্নের


বায়ার্নের হয়ে একটি করে গোল পাভলোভিচ, হ্যারি কেইন, লুইস দিয়াস আর ওলিসের। রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল আরদা গুলেরের। অপর গোলটি কিলিয়ান এমবাপ্পের।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে হারা রিয়াল লড়াই করছিল শেষ রক্ত বিন্দু দিয়ে। তবে ৮৬ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গা লাল কার্ড দেখার পর বদলে যায় ম্যাচের ছবিটা।

তখন পর্যন্ত ম্যাচে রিয়াল এগিয়ে ছিল ৩-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতা থাকায় মনে হচ্ছিল খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু কামাভিঙ্গার লার কার্ডের তিন মিনিট পরই বায়ার্ন সমতা ফেরায় ৩-৩’এ। ইনজুরি টাইমে আরও এক গোল করে বিদায় করে দেয় ১৫ বারের চ্যাম্পিয়নদের।

৬৮.৬ শতাংশ বলের দখল রেখে খেলে গোলের জন্য পোস্টে ২১টা শট নিয়েছিল বায়ার্ন। লক্ষ্যে ছিল ৯টি। রিয়ালের ১২ শটের ৫টি ছিল লক্ষ্যে।

প্রথম লেগে পিছিয়ে থাকায় মিউনিখে জিততেই হতো রিয়ালকে। সেই তাড়নায় ৩৫ সেকেন্ডেই গোল পেয়ে যায় তারা। গোলরক্ষক মানুয়েল নয়্যারের ভুল পাস থেকে গুলেরের বাঁ পায়ের অসাধারণ শটে এগিয়ে যায় রিয়াল।

বার্নাব্যুতে ম্যাচ সেরা হওয়া নয়্যার সতীর্থের ব্যাকপাস পেয়ে পোস্ট ছেড়ে এগিয়ে বল তুলে দেন গুলের পায়ে। তার বাঁকানো জড়ায় জালে। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের দ্রুততম গোল এটাই।
পাঁচ মিনিট পর রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনের ভুলে সমতা ফেরায় বায়ার্ন। জসুয়া কিমিচের কর্নারে আলেকসান্দার পাভলোভিচের হেড জড়ায় জালে। উড়ে আসা বলের গতি বুঝতে পারেননি লুনিন।

২৯তম মিনিটে অসাধারণ ফ্রি–কিকে দ্বিতীয় গোল পেয়ে যান গুলের। ডি-বক্সের বাইরে ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হলে ফ্রি কিক পেয়েছিল রিয়াল। নয়্যার বলে হাত লাগালেও ঠেকাতে পারেননি সেটা।

৩৮তম মিনিটে উপামেকানোর পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে জালে জড়ান কেইন। এটা এই মৌসুমে তার ৫০তম গোল। অবিশ্বাস্য প্রথমার্ধে ৪২ মিনিটে আবারও এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুসের পাস ডি-বক্সে পেয়ে প্লেসিং শটে জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। এর আগের মিনিটে ভিনিসিয়ুসের শট ফিরে এসেছিল ক্রসবারে লেগে।

৮৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। ব্রাহিম দিয়াসের বদলি হয়ে নামার ১০ মিনিটের মাথায় প্রথম হলুদ কার্ড দেখেন কামাভিঙ্গা। এরপর কেইনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ১০ জন নিয়ে শেষ দিকে আর পেরে উঠেনি রিয়াল।

৮৯তম মিনিটে দিয়াসের শটে একজনের পা ছুঁয়ে জড়ায় জালে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ওলিসের গোলে শেষ হয় রুদ্ধশ্বাস থ্রিলার।

ফুটবলরিয়াল মাদ্রিদবায়ার্ন মিউনিখ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise