প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘ইরান নিশ্চিতভাবেই বিশ্বকাপ খেলবে’

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৪২
‘ইরান নিশ্চিতভাবেই বিশ্বকাপ খেলবে’

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

পেন্টাগন আর তেহরানের মধ্যে যখন যুদ্ধের উত্তেজনা তুঙ্গে, তখন ফুটবল বিশ্বকে চমকপ্রদ খবর দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি দাবি করলোন, ইরান জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাবে। গতকাল বুধবার সিএনবিসির ‘ইনভেস্ট ইন আমেরিকা’ ফোরামে ইনফান্তিনো জোর দিয়ে বলেন, রাজনৈতিক বৈরিতা থাকলেও ইরানের বিশ্বকাপ যাত্রা কেউ রুখতে পারবে না।

এবারের বিশ্বকাপে ইরান পড়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ মিসর, নিউজিল্যান্ড ও বেলজিয়াম। সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুদ্ধের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও সিয়াটলে। সম্প্রতি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ফুটবল বিশ্বে প্রশ্ন উঠেছিল, ইরান কি আদৌ মার্কিন ভিসায় দেশটিতে খেলতে যাবে?

এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেছেন, ‘ইরান দল নিশ্চিতভাবেই বিশ্বকাপে আসছে। হ্যাঁ, আমরা অবশ্যই আশা করি যে খেলা শুরুর আগেই পরিস্থিতি শান্ত ও শান্তিপূর্ণ হয়ে যাবে। তবে পরিস্থিতি যাই হোক, ইরানকে আসতেই হবে। তারা তাদের দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে। তারা লড়াই করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং খেলোয়াড়রা মাঠে নামার জন্য মুখিয়ে আছে।’

দুই সপ্তাহ আগে তুরস্কের আনতালিয়াতে ইরান দলের অনুশীলনে গিয়েছিলেন ইনফান্তিনো। সেই সফরের স্মৃতি টেনে তিনি বলেন, ‘আমি তাদের খেলা দেখেছি, তারা দুর্দান্ত একটি দল। তারা সত্যিই খেলতে চায় এবং তাদের সেই সুযোগ দেওয়া উচিত। খেলাধুলা এখন রাজনীতির ঊর্ধ্বে থাকা প্রয়োজন।’

ফুটবল ও রাজনীতিকে আলাদা করার দাবি বহুদিনের। কিন্তু পরাশক্তিগুলোর ক্ষমতা প্রদর্শনের কারণে বাস্তবে সেটা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ফিফা প্রধানের মন্তব্য ছিল বেশ দার্শনিক, ‘আমরা তো আর চাঁদে বাস করি না, আমরা এই পৃথিবীতেই থাকি। কিন্তু দেখুন, যদি আর কেউ দেশগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরিতে বিশ্বাস না-ও করে, ফিফা সেই কাজটি করে যাবে। আমরা চাই ফুটবলের মাধ্যমে ভাঙা সম্পর্কগুলো যেন আবার জুড়ে যায়।’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপে ইরানের নিরাপত্তা উদ্বেগ চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে ইরানকে এই আসরে না আসার জন্য পরোক্ষভাবে নিরুৎসাহিত করেছেন। এমনকি ইরান সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে না চাওয়ার মতো বক্তব্য এসেছে। অনেকেই প্রকাশ করেছেন নিরাপত্তার শঙ্কা।

এবার ফিফা সভাপতির এমন বার্তার পর ফুটবলপ্রেমীরা আশা করছেন, আসন্ন গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই ইরানকে বিশ্বকাপ খেলতে দেখা যাবে। সেক্ষেত্রে ইরানের সমর্থক এবং সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন কি না- সেটাও একটা বড় প্রশ্ন হয়ে আছে। তাই ইনফান্তিনোর এমন বক্তব্যের পরও অনেক বিশ্লেষকই আশাবাদী হতে পারছেন না। 

ইরানফিফা২০২৬ বিশ্বকাপজিয়ান্নি ইনফান্তিনো
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise