প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

১১ জন বদলেও দুরন্ত ফ্রান্স

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৩
১১ জন বদলেও দুরন্ত ফ্রান্স

নতুন একাদশ নিয়েও কলম্বিয়াকে হারিয়েছে ফ্রান্স। ছবি: সংগৃহীত

ফ্রান্সে এখন তারকার ছড়াছড়ি। চাইলে দুটি শক্তিশালী জাতীয় দল গড়া যায় অনায়াসে। কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সেটাই দেখালেন কোচ দিদিয়ের দেশম। ব্রাজিলের বিপক্ষে খেলানো একাদশের সবাইকে বেঞ্চে রেখেছিলেন তিনি!

ফল
কলম্বিয় ১ : ৩ ফ্রান্স

১১ জন বদলে নতুন একাদশ নিয়েও যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স। জোড়া গোল করেছেন দিজিরে দুয়ে, অন্য গোলটি মার্কাস থুরামের।

বিরতির পর মাঠে নামলেও গোল পাননি কিলিয়ান এমবাপ্পে। যোগ করা সময়ে গোলরক্ষককে কাটিয়ে এমবাপ্পে বল জালে পাঠালেও, অফসাইডের জন্য গোল হয়নি। কলম্বিয়ার হয়ে এক গোল ফেরান হামিন্তন কামপাস।

বিশ্বকাপ প্রস্তুতিতে এটা লাতিন দুই দলের বিপক্ষে দ্বিতীয় জয় ফ্রান্সের। ব্রাজিলকে তারা হারিয়েছিল ২-১ গোলে।

ম্যাচজুড়ে ফ্রান্স গোলের জন্য পোস্টে শট নিয়েছিল ১৪টি, লক্ষ্যে ছিল এর ৫টি। কলম্বিয়াও পোস্টে ১৩টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৫টি। প্রীতি ম্যাচ হলেও দুই দল মিলে ফাউল করেছে ২৭টি!

২৯তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে নেন দুয়ে। তার দূরপাল্লার নিচু শট মুনোজের গায়ে লেগে দিক বদলে জড়ায় জালে। ৪১তম মিনিটে ব্যবধান বাড়ান থুরাম। ডান দিক থেকে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের বাইরে জোরাল হেডে ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন তিনি।

৫৬তম মিনিটে থুরামের পাস বক্সে ফাঁকায় পেয়ে ফ্রান্সকে ৩-০তে এগিয়ে দেন দুয়ে। ৭৭তম মিনিটে কলম্বিয়ার হয়ে এক গোল ফেরান কামপাস।

বিশ্বকাপকিলিয়ান এমবাপ্পেফ্রান্স
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise