প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সিটিকে বিদায় করল রিয়াল, থামল বোডো/গ্লিমটের রূপকথা

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:৪৫
সিটিকে বিদায় করল রিয়াল, থামল বোডো/গ্লিমটের রূপকথা

পাঁচ মৌসুমে চতুর্থবার সিটিকে বিদায় করল রিয়াল। ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালের জন্য অবিস্মরণীয় কিছু করতে হতো ম্যানচেস্টার সিটিকে। সেটা হয়নি। উল্টো ইতিহাদে ভিনিসিয়ুসের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরেছে তারা। ১০ জন নিয়ে পেরে উঠেনি পেপ গার্দিওলার দল।

দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করে ফেলে রিয়াল মাদ্রিদ। গত পাঁচ মৌসুমে চতুর্থবার সিটিকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করল রিয়াল।

এছাড়া কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পোর্তিং লিসবন, পিএসজি ও আর্সেনাল। প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল নরওয়ের জেলে শহরের ক্লাব বোডো/গ্লিমট। তাদের স্বপ্নযাত্রা থামিয়ে ফিরতি লেগে স্পোর্তিং জিতেছে ৫-০ গোলে।

দুই লেগ মিলিয়ে তারা এগিয়ে ৫-৩ ব্যবধানে। তাতে ১৯৮২-৮৩ মৌসুমের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠল লিসবন। আর ম্যানচেস্টার সিটি, আতলেতিকো, ইন্টার মিলানের মতো দলকে হারানো বোডো/গ্লিমট বিদায় নিল শেষ ষোলো থেকে।

পার্ক দে প্রিন্সেসে পিএসজির কাছে প্রথম লেগ ৫-২ গোলে হারা চেলসি নিজেদের মাঠে ফিরতি লেগে মঙ্গলবার হেরেছে ৩-০’তে। দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের পিএসজি।

বায়ার লেভারকুসেনের মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র আর্সেনাল এমিরেটসে ফিরতি লেগে জিতেছে ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে মিকেল আর্তেতার দল।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার ১৭তম মিনিটে ভিনিসিয়ুসের জোরাল শট পোস্টে লেগে ফিরে আসে। বল অবশ্য বিপদমুক্ত হয়নি। বক্সের ভেতরেই অন্য পাশ থেকে ভিনির শট বের্নার্দো সিলভার হাতে লাগলে পেনাল্টির আবেদন করে রিয়াল।

সহকারী রেফারি শুরুতে অফসাইডের পতাকা তুললেও, ভিএআরে দীর্ঘ পরীক্ষার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পাশপাশি সিলভাকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টিতে রিয়াল এগিয়ে যায় ২২তম মিনিটে।

একজন কম নিয়ে খেলেও সিটি সমতা ফেরায় ৪১তম মিনিটে। জটলার ভেতর দিয়ে আসা বলে আর্লিং হলান্ডের পায়ের ছোঁয়ায় জড়ায় জালে। গত ১১ ফেব্রুয়ারির পর এটাই প্রথমে গোল হলান্ডের।

৬৩তম মিনিটে জেরেমি ডোকু রিয়ালের জালে বল পাঠালেও, অফসাইডের জন্য গোল পায়নি সিটি। ৭৮তম মিনিটে রায়ান আইত-নুরি হেডে বল জালে পাঠান তবে সেই অফসাইডের জন্য গোল পায়নি পেপ গার্দিওলার দল।

ইনজুরি টাইমের প্রথম মিনিটে ভিনিসিয়ুসের গোলও বাতিল হয় অফসাইডের জন্য। তবে তৃতীয় মিনিটে ভিনির গোলেই স্তব্ধ হয়ে যায় ইতিহাদ।

ভিনিসিয়ুস জুনিয়ররিয়াল মাদ্রিদম্যানচেস্টার সিটি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    advertiseadvertise