প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শিরোপা দৌড়ে আর্সেনাল-সিটির সামনে কী সমীকরণ?

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০৫ মে ২০২৬, ১৫:৩৬
শিরোপা দৌড়ে আর্সেনাল-সিটির সামনে কী সমীকরণ?

সংগৃহীত ছবি

৬৮ থেকে ৮১, মাত্র ১৩ মিনিটের ঝড়ে ওলট পালট হয়ে গেল প্রিমিয়ার লিগের পুরো সমীকরণ। এগিয়ে গিয়েও এভারটনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি। প্রশ্ন হলো, অন্তিম মুহূর্তের শিরোপা লড়াইয়ে আর্সেনাল ও সিটি এখন কোন সমীকরণের সামনে দাঁড়িয়ে?

একদিন আগেও শিরোপা জয়ের সমীকরণ নিজেদের হাতে ছিল সিটিজেনদের। মৌসুমের বাকি সব ম্যাচ জিতলে ও গোল ব্যবধানে এগিয়ে থাকলেই চ্যাম্পিয়ন হতো সিটি। অন্যদিকে আর্সেনালের প্রার্থনা ছিল, সিটি যেন হোঁচট খায়। আর্সেনালের সেই প্রার্থনা কাজে লেগেছে। পেপ গার্দিওলার দল হারতে হারতে ড্র করেছে এভারটনের সঙ্গে। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭১। ৫ পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপা জয়ের জন্য আর্সেনালের ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে সিটিজেনদের।

নিজেদের হাতে থাকা তিনটি ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন হবে আর্সেনাল। ১০ মে রবিবার রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলবে স্বাগতিক আর্সেনাল। ১৮ মে এমিরেটসে আর্সেনালের প্রতিপক্ষ বার্নলি। ২৪ মে শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলবে মিকেল আর্তেতার দল।

সিটির বাকি ৪ ম্যাচ। ৯ মে শনিবার ঘরের মাঠে সিটির প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। ১৩ মে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটিও তারা খেলবে ইত্তিহাদে। এরপর ১৯ মে বোর্নমাউথের মাঠে খেলতে নামবে সিটি। লিগের শেষ ম্যাচে ২৪ মে ইত্তিহাদে আকাশী নীলদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।

এভারটনের বিপক্ষে ড্রয়ের পর এই মৌসুমে সিটির সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৮৩। আর্সেনাল তাদের শেষ তিন ম্যাচে জয় পেলে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করবে। গোল ব্যবধানেও সিটির চেয়ে চার গোলে এগিয়ে গানার্সরা।

১৩ মে নিশ্চিত হতে পারে আর্সেনালের শিরোপা। যদি তারা ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় পায় ও  সিটি যদি নিজেদের পরের দুই ম্যাচে ব্রেন্টফোর্ড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হারে, তাহলে দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে যাবে আর্সেনাল।

দুই দলই যদি জয়ের ধারা ধরে রাখে, তাহলে শিরোপা নির্ধারণ হবে শেষ দিনে। নিজেদের কোনো ম্যাচে যদি আর্সেনাল হোঁচট খায়, তাহলে আবারও সিটির দিকেই ভারী হবে পাল্লা।

শেষ পর্যন্ত জমজমাট এই শিরোপা লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন।

আর্সেনালম্যানচেস্টার সিটিইংলিশ প্রিমিয়ার লিগ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise