প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মায়ামির নাটকীয় ড্রয়ের রাতে মেসির গোল মিসের আক্ষেপ

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৯
মায়ামির নাটকীয় ড্রয়ের রাতে মেসির গোল মিসের আক্ষেপ

সংগৃহীত ছবি

জয়ের খুব কাছে গিয়েও নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে। লিওনেল মেসির সুযোগ নষ্টের রাতে এমএলএসে নিজের প্রথম গোল পেয়েছেন মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে। তবে শেষ পর্যন্ত রক্ষণভাগের ব্যর্থতায় ২-২ গোলের সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের।

ম্যাচের শুরু থেকেই দুই দলই সমানে সমান লড়াই করেছে। শুরুর দিকেই ইন্টার মায়ামি এগিয়ে যেতে পারত যদি মেসির নিখুঁত পাস থেকে বেরতেরামে সহজ সুযোগটি মিস না করতেন। মায়ামি সুযোগ নষ্ট করলেও ভুল করেনি রেড বুলস। পাল্টা আক্রমণে গিয়ে উইং দিয়ে ভেতরে ঢুকে তরুণ তুর্কি জুলিয়ান হল বল বাড়িয়ে দেন হোর্হে রুভালকাবার দিকে। রুভালকাবা ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে মায়ামিকে স্তব্ধ করে দেন।

এক গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে মায়ামি। প্রথমার্ধের অন্তিম সময়ে তারা কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। রদ্রিগো দি পলের একটি মাপা ক্রস ব্যাক পোস্টে খুঁজে নেয় মাতেও সিলভেত্তিকে। সিলভেত্তি নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে মায়ামি দলে স্বস্তি ফেরান। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপটে আসেন লিওনেল মেসি। ডি-বক্সের ভেতর বল পেয়ে গোল করার দুর্দান্ত সুযোগ তৈরি করেছিলেন তিনি, কিন্তু তার জোরালো শটটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তবে মেসির আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বেরতেরামে। কিছুক্ষণ পরেই ডি-বক্সের ভেতর বল পেয়ে অসাধারণ এক ভলিতে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এই মেক্সিকান ফরোয়ার্ড। এটিই আমেরিকান লিগে তার প্রথম গোল।

ম্যাচের ৬০ মিনিটে কেড কোয়েলের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে রেড বুলস কিছুটা চাপে পড়ে। তবে ম্যাচে ফিরতে তারা বেশি সময় নেয়নি। জুলিয়ান হলের বাড়ানো দারুণ এক ক্রসে পা ছুঁইয়ে নিউ ইয়র্ককে সমতায় ফেরান আদ্রিয়ান মেহমেতি। খেলার শেষ দিকে লুইস সুয়ারেজের সামনে সুযোগ এসেছিল জয়সূচক গোল করার, কিন্তু রেড বুলস গোলরক্ষক ইথান হোরভাথের বীরত্বে আর গোল পাওয়া হয়নি মায়ামির। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচটি অমীমাংসিতভাবেই শেষ হয়।

লিওনেল মেসিইন্টার মায়ামি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise