প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কোচ বদলেই ভাগ্য বদল মোহামেডানের

বসুন্ধরা-ফর্টিসের হোঁচটে আবাহনীর স্বস্তি

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:২১
বসুন্ধরা-ফর্টিসের হোঁচটে আবাহনীর স্বস্তি

গোল করেছেন আবাহনীর শেখ মোরসালিন। ছবি: বাফুফে

বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা লড়াইটা এখন ত্রিমূখী। শুক্রবার চার ম্যাচের পর সে লড়াইটা আরও বাড়লো। এ দিন পয়েন্ট খুইয়েছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। প্রতিপক্ষদের পয়েন্ট খোয়ানোর দিনে আবাহনী পেয়েছে টানা পঞ্চম জয়ের দেখা। যা তাদের তুলে নিয়েছে দ্বিতীয়স্থানে। টানা সাত ম্যাচ জয়হীন থাকা মোহামেডান কোচ বদলেই ভাগ্য বদলেছে। লিগে তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে সাদা-কালোরা।


রহমতগঞ্জ ১-১ বসুন্ধরা
লিগের ১৩তম রাউন্ডের চারটি খেলা হয়েছে চার ভেন্যুতে। মুন্সিগঞ্জে বসুন্ধরাকে জিততে দেয়নি রহমতগঞ্জ। দুই গোল, দুই লালকার্ডের ম্যাচটা শেষ হয়েছে ১-১ সমতায়। এ ম্যাচে বকেয়া বেতনের ইস্যুতে দলের সঙ্গে মাঠেই যাননি তিন ভিনদেশি দোরিয়েলতন গোমেজ, ইমান্যুয়েল সানডে ও ইমান্যুয়েল টনি।

প্রথমার্ধের শুরুতে শাহরিয়ার ইমনের সুযোগ সন্ধানী গোলে লিড নিয়েছিল বসুন্ধরা। তবে এই অর্ধ্বের শেষ দিকে আর্নেস্ট বোয়েটাংয়ের লক্ষ্যভেদী হেড সমতায় ফেরায় রহমতগঞ্জে। দ্বিতীয়ার্ধে দু’দলের দুই ডিফেন্ডার লালকার্ড দেখেন। দুই সেরা ফরোয়ার্ড করেন শিশুতোষ মিস। তাই ম্যাচটা দেখেনি জয়-পরাজয়। তাতে ভালোই ক্ষতি হলো বসুন্ধরার।

২৮ পয়েন্টে তারা শীর্ষে থাকলো ঠিক, তবে আবাহনী ও ফর্টিসের সঙ্গে ব্যবধানটা কমে ৩ পয়েন্ট হয়েছে।


ফর্টিস ০-০ আরামবাগ
ব্যবধান আরও কমানোর সূবর্ণ সুযোগ নষ্ট করেছে ফর্টিস এফসি। দুইয়ে থেকে হোম ভেন্যু কিংস অ্যারেনায় তলানির দল আরামবাগের মুখোমুখি হয়েছিল তারা। পুরো ম্যাচে হাজার চেষ্টা করেও ভাঙতে পারেনি আরামবাগের প্রতিরোধ।

গোলশূন্য ড্রয়ে আবাহনীর কাছে ফর্টিসকে ছাড়তে হয়েছে দ্বিতীয়স্থান। তাদের সংগ্রহ এখন আবাহনীর সমান ২৫। তবে গোল গড়ে পিছিয়ে টেবিলের তিনে নেমে যেতে হয়েছে। মরার ওপর খাড়ার ঘা- অঘটনের শিকার হওয়া ম্যাচে তাদের মূল স্ট্রাইকার পা ওমর বাবুকে মাঠ ছাড়তে হয় সরাসরি লাল কার্ড দেখে।

পুলিশ ১-৩ আবাহনী
শিরোপা রেসে থাকা দুই প্রতিপক্ষ হোঁচট খেলেও আবাহনী পেয়েছে টানা পঞ্চম জয়ের দেখা। মানিকগঞ্জে আবাহনীকে শুরুতে লিড এনে দেন এমেকা ওগবাহ। ৩৩ মিনিটে তার গোলে পাওয়া লিড অবশ্য আবাহনী হারায় প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাথিউস বাবলু গোল করলে।

দ্বিতীয়ার্ধে অবশ্য আল আমীন ও শেখ মোরসালিন গোল করে আবাহনীর জয় নিশ্চিত করেন। এই ম্যাচেও হয়েছে দুই লালকার্ডের ঘটনা। ৮৫ মিনিটে আবাহনীর হয়ে লালকার্ড দেখেন মোরসালিন। তার আগে ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় পুলিশের শরীফ নিরবকে।


মোহামেডান ৩-০ ফকিরেরপুল ইয়ংমেন্স
কুমিল্লায় অবশেষে জয়ের দেখা পেয়েছে মোহামেডান। আগের রাউন্ডে চিরশত্রু আবাহনীর কাছে হারার পর দীর্ঘদিনের কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করে ক্লাব। অন্তর্বর্তী দায়িত্ব নিয়েই মোহামেডানকে জেতালেন আবদুল কাইয়ুম সেন্টু।

গোলশূন্য প্রথমার্ধের পর মোহামেডানকে জয় এনে দেন জয় আহমেদ, জুয়েল মিয়া ও রাফায়েল টুডু। এই জয়ে এক ধাপ উপরে উঠে এসেছে মোহামেডান। ১৪ পয়েন্টে বর্তমান চ্যাম্পিয়নরা এখন ছয়ে। সপ্তম হারে ফকিরেরপুল নেমে গেছে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে।

ফুটবলআবাহনীমোহামেডান
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise