প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপের আগে চোট জর্জর তারকারা

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৮:৪১
বিশ্বকাপের আগে চোট জর্জর তারকারা

বিশ্বকাপের আগে বাড়ছে চোটের মিছিল। ছবি: সংগৃহীত

চলছে চোটের মিছিল। বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই দীর্ঘ হচ্ছে মিছিলটা। কেউ একেবারে ছিটকে গেছেন ফুটবলের মহাযজ্ঞ থেকে। কেউ ফিরতে পারেন শেষ বেলায়। চোট কাটিয়ে ফিরে সেই তারকারা জ্বলে উঠবেন কি না, সেটাও বড় শঙ্কার।

রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির প্রিয় শিষ্য ছিলেন রদ্রিগো। ব্রাজিলের কোচ হওয়ার পর তাকে ঘিরে দাবার ঘুঁটি সাজাচ্ছিলেন এই ইতালিয়ান টেকনেশিয়ান। অথচ ব্রাজিলিয়ান তারকাদের মধ্যে সবার আগে চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রদ্রিগো।

২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে পাঁচ ম্যাচ খেলা রোদ্রিগো এ বছরের মার্চে হাঁটুর চোটে পড়ার পর কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘আমার জীবনের সবচেয়ে বাজে দিন। বিশ্বকাপ খেলতে পারব না, এর চেয়ে খারাপ কিছু আর কী হতে পারে।’

ঠাসা সূচির কারণে ফুটবলারদের ‘হ্যামস্ট্রিং’য়ের চোট এখন স্বাভাবিক ব্যাপার। দ্রুত দৌড়ানো বা হঠাৎ গতি কমানোয় মাংসপেশিই বেশি ভূমিকা রাখে। এজন্য একের পর এক চোটে পড়েছেন লামিন ইয়ামাল, এস্তেভাও, মিলিতাও, আরদা গুলেরদের মতো তারকারা।

চোটে পড়া খেলোয়াড়দের একাদশ। কেউ একেবারে ছিটকে গেছেন, তবে ফিরতেও পারেন কেউ। ছবি: সংগৃহীত

‘হ্যামস্ট্রিং’য়ের চোটে মৌসুম শেষ হয়ে গেছে ব্রাজিলের এস্তেভাও আর এদের মিলিতাওয়ের। বিশ্বকাপের আগে ফিট হতে পারেন তারা। একটা সময় বার্সায় খেলা ভিতর রকেকে যেতে হবে অস্ত্রোপচারের টেবিলে। পুরো ফিট না হওয়ায় নেইমারের মতো তারকাকেই বিশ্বকাপ বাসের যাত্রী করতে চান না আনচেলত্তি। ফিটনেস নিয়ে ছাড় না দেওয়া এই কোচ কি চোট জর্জর এস্তেভাও আর মিলিতাওকে বিশ্বকাপের দলে রাখবেন?

চোটে বিশ্বকাপ একেবারে শেষ হয়ে গেছে জার্মান ফরোয়ার্ড সার্জে গ্যানাব্রির। শনিবার ইনজুরিতে পড়েছেন জার্মান আরেক ফুটবলার কাই হাভার্টজও। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পাওয়া চোটে আর্সেনালের এই তারকার এবারের বিশ্বকাপটা অনিশ্চিত। ‘হ্যামস্ট্রিং’য়ের চোটে জার্মানির তারকা গোলরক্ষক মার্ক টের স্টেগান বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন না বলেই জানিয়েছে বিবিসি।

চোটের জন্য সেরা পছন্দের খেলোয়াড় হারিয়েছে আর্জেন্টিনাও। দুই তরুণ হুয়ান ফয়েথ ও ভ্যালেন্তিন কার্বৌনিরও বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ফয়েথের অ্যাকিলিস টেন্ডনে চিড় ধরা পড়েছে, বিশ্বকাপ শেষেও আরও কিছুদিন মাঠের বাইরে কাটাতে হবে তাকে।

‘হ্যামস্ট্রিং’য়ের চোটে মৌসুম শেষ হয়ে গেছে স্পেনের লামিন ইয়ামালের। লা লিগায় আর খেলা হবে না তার। বিশ্বকাপের আগে ফিট হতে পারেন সময়ের অন্যতম সেরা এই তারকা। ইয়ামাল ফিরলেও স্পেনের আরেক তরুণ সামু আগহেহোয়ার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। পোর্তোর হয়ে এই মৌসুমে ২০ লিগ ম্যাচে ১৩ গোল করেছিলেন তিনি।

এ ছাড়া বিশ্বকাপ শেষ হয়ে গেছে ফ্রান্সের হুগো একিতিকে, ইংল্যান্ডের জ্যাক গ্রিলিশ, জাপানের তাকুমি মিনামিনো, স্বাগতিক মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক লুইস অ্যাঞ্জেল মালাগন ও আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্যাট্রিক আগিয়েমাংয়ের। বিশ্বকাপের আগে চোটের এই মিছিল কতটা দীর্ঘ হয় সেটাই দেখার।

বিশ্বকাপব্রাজিলইনজুরি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise