প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে তুরুপের তাস হয়ে উঠতে পারেন যারা

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৪
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে তুরুপের তাস হয়ে উঠতে পারেন যারা

বিবিসি স্পোর্টস সেরা দশ ফুটবলারকে বেছে নিয়েছে, যারা পার্থক্য গড়ে দিতে পারেন মাঠের খেলায়।

ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়ে দলগুলো। একদিকে পিএসজির সামনে বায়ার্ন মিউনিখ, অন্যদিকে আর্সেনালের মুখোমুখি অ্যাতলেতিকো মাদ্রিদ। বুদাপেস্টের ফাইনালের টিকিট কার হাতে উঠবে, তা নির্ধারণ করে দিতে পারেন নির্দিষ্ট কিছু খেলোয়াড়। ফাইনালে ওঠার এই লড়াইয়ের আগে বিবিসি স্পোর্টস সেরা ১০ ফুটবলারকে বেছে নিয়েছে, যারা পার্থক্য গড়ে দিতে পারেন মাঠের খেলায়।

১. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ): তালিকার শীর্ষে থাকা এই ইংলিশ অধিনায়ক এখন ক্যারিয়ারের সেরা ফর্মে। বায়ার্নের হয়ে চলতি মৌসুমে ৪৫ ম্যাচে ৫৩ গোল করেছেন। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ১২ গোল করে গড়েছেন রেকর্ড। বায়ার্নকে শিরোপা জেতাতে পারলে কেইনের হাতে ব্যালন ডি’অর ওঠার সম্ভাবনাও প্রবল।

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ কে জিতবে, এআই করল ভবিষ্যদ্বাণী

১৮ এপ্রিল ২০২৬

২. ভিতিনহা (পিএসজি): লুইস এনরিকের দলের ‘ইঞ্জিন’ বলা হয় এই পর্তুগিজ মিডফিল্ডারকে। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১ হাজার ৩৭০টি সফল পাস দিয়েছেন তিনি, যা ২০০৩-০৪ মৌসুমের পর সর্বোচ্চ। জাভি হার্নান্দেজের সেই সোনালি সময়ের পাসের রেকর্ডের কথা মনে করিয়ে দিচ্ছেন তিনি।


৩. হুলিয়ান আলভারেজ (অ্যাতলেতিকো মাদ্রিদ): অ্যাতলেতিকোর আক্রমণভাগের প্রাণভোমরা এই আর্জেন্টাইন। চলতি আসরে ৯ গোল করে ক্লাবের রেকর্ড গড়েছেন। শুধু গোল নয়, প্রতিপক্ষের ওপর প্রচণ্ড চাপ তৈরি করতেও তিনি ওস্তাদ।

৪. দাভিদ রায়া (আর্সেনাল): আর্সেনালের রক্ষণ দেয়ালের শেষ অতন্দ্র প্রহরী। গোলপোস্টের নিচে তার ৯০ শতাংশ সেভ চলতি আসরের যেকোনো গোলরক্ষকের চেয়ে বেশি। স্পোর্টিং লিসবনের বিপক্ষে তার অতিমানবীয় পারফরম্যান্স গানার্সদের সেমিফাইনালে তুলে এনেছে।

আরও পড়ুন

বায়ার্নের শিরোপা উৎসবে রহস্যময় ‘কাকাতুয়া’

২০ এপ্রিল ২০২৬

৫. মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ): ফ্রান্সের এই তরুণ উইঙ্গার চলতি মৌসুমে এক বড় আবিষ্কার। ২০ গোল আর ২৯ অ্যাসিস্ট নিয়ে তিনি বায়ার্ন আক্রমণের অন্যতম ধারালো অস্ত্র। ড্রিবলিংয়ে তিনি টেক্কা দিচ্ছেন লামিন ইয়ামালকেও।


৬. খিচা কাভারাৎখেলিয়া (পিএসজি): গতবারের চ্যাম্পিয়ন পিএসজিকে শিরোপা ধরে রাখতে বড় ভরসা দিচ্ছে এই জর্জিয়ান উইঙ্গার। আট গোল ও পাঁচ অ্যাসিস্ট নিয়ে তিনি এখন প্রতিপক্ষ ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন।

৭. জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ): বায়ার্নের মাঝমাঠের স্তম্ভ। রক্ষণচেরা পাস দেওয়ায় তার ধারেকাছে কেউ নেই। পেনাল্টি বক্সে বল পাঠানোর ক্ষেত্রেও তিনি চলতি আসরে সবার সেরা।

আরও পড়ুন

রিয়ালের মাঠে ‘হুইলচেয়ারেও’ খেলবেন চোট পাওয়া কেইন

০৫ এপ্রিল ২০২৬


৮. আশরাফ হাকিমি (পিএসজি): কিংবদন্তি কাফুর মতে, হাকিমিই এখন বিশ্বের সেরা রাইটব্যাক। পিএসজি ডিফেন্ডারদের মধ্যে গোল ও অ্যাসিস্টে তার অবদান অনন্য। আক্রমণের পাশাপাশি রক্ষণেও তিনি সমান কার্যকর।

৯. বুকায়ো সাকা (আর্সেনাল): চোট কাটিয়ে ফেরা সাকা আর্সেনালের ভাগ্য বদলে দিতে পারেন। সাকা যখন দলে থাকেন, আর্সেনালের গোল করার হার প্রতি ম্যাচে গড়ে ১.৫ থেকে ২.৬-এ উন্নীত হয়। অ্যাতলেতিকোর রক্ষণ ভাঙতে সাকার ড্রিবলিং হবে আর্সেনালের প্রধান অস্ত্র।

১০. মাত্তেও রুগেরি (অ্যাতলেতিকো মাদ্রিদ): সিমিওনের ‘লো ব্লক’ রক্ষণের অন্যতম সেনানীি। ২৩ বছর বয়সী এই ইতালিয়ান ডিফেন্ডার ট্যাকল ও ইন্টারসেপশনে সবাইকে ছাড়িয়ে গেছেন। বার্সেলোনার বিপক্ষে রক্তাক্ত কপালে যেভাবে রক্ষণ সামলেছেন, সেটাই তাকে অ্যাতলেতিকোর বিশ্বস্ত প্রহরী হিসেবে প্রতিষ্ঠা করেছে।

আর্সেনালচ্যাম্পিয়নস লিগপিএসজিআতলেতিকো মাদ্রিদবায়ার্ন মিউনিখ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise