প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

বিশ্বকাপ শেষ, রোদ্রিগোর জীবনের বাজে দিন

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৭:২৫
বিশ্বকাপ শেষ, রোদ্রিগোর জীবনের বাজে দিন

ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে গেছে রোদ্রিগোর। ছবি: এক্স

ব্রাজিলের জন্য বিশাল ধাক্কা। বিশ্বকাপ শেষ হয়ে গেছে রোদ্রিগোর। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় লিগামেন্ট ছিঁড়ে গেছে এই ফরোয়ার্ডের। এই ধরনের চোট থেকে সেরে উঠতে লম্বা সময় লাগে। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া রোদ্রিগোর কাছে এটা ‘জীবনের অন্যতম বাজে দিন’।

অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, সংক্ষেপে যাকে বলা হয় এসিএল। হাঁটুর অন্যতম প্রধান এই লিগামেন্টের ইনজুরিতে পড়েছেন রোদ্রিগো। এই ধরনের চোটে ফুটবলারের গোটা মৌসুম শেষ হয়ে যায়। কখনও কখনও আরও লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়।

সোমবার গেতাফের বিপক্ষে ১-০ গোলে গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুর এই ম্যাচে ৫৫ মিনিটে বদলি হয়ে নেমে বাকিটা খেলেছেন রোদ্রিগো। এরপরই জানা যায়, তার ইনজুরির খবর।

পরীক্ষা-নিরীক্ষায় এসিএল ইনজুরি জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে নিজের আক্ষেপ-কষ্টের কথা ভাগাভাগি করেছেন রোদ্রিগো। বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ তাকে পোড়াচ্ছে। তবে ভেঙে পড়ছেন না, আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যাশা তার।

রোদ্রিগো লিখেছেন, “আমার জীবনের অন্যতম বাজে দিন। ইনজুরি নিয়ে আমি কতই-না ভয়ে থাকি। হয়তো ইদানীং জীবন আমার প্রতি একটু নিষ্ঠুর হয়ে উঠেছে, জানি না এটা আমার প্রাপ্য কিনা। আবার এটা নিয়ে অভিযোগই-বা করি কী করে? কত চমৎকার অভিজ্ঞতা আমার হয়েছে, যেগুলোর যোগ্যও হয়তো আমি না।”

কাতার বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে ৫ ম্যাচ খেলেছিলেন রোদ্রিগো। কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলেও সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা ছিল তার। চোট তার স্বপ্ন শেষ করে দিয়েছে।

রোদ্রিগোর আক্ষেপ, “ক্লাবের হয়ে মৌসুম শেষ আমার, দেশের হয়ে বিশ্বকাপ খেলার হচ্ছে না। বিশ্বকাপ খেলার স্বপ্ন সব খেলোয়াড়ই দেখে, আমিও দেখেছিলাম। এখন কী আর করতে পারি, সবসময়ের মতো শক্তিশালী থাকতে হবে।”

এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। উত্তর আমেরিকায় ফুটবল মহাযজ্ঞ ১১ জুন শুরু হয়ে পর্দা নামবে ১৯ জুলাই।

খেলাবিশ্বকাপব্রাজিলরিয়াল মাদ্রিদরোদ্রিগোইউরোপিয়ান ফুটবলকার্লো আনচেলত্তি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise