প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

ভিএআরে ৩ বার বাঁচার পরও ২ গোলে পিছিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:০৪
ভিএআরে ৩ বার বাঁচার পরও ২ গোলে পিছিয়ে বাংলাদেশ

শক্তি, সামর্থ্য, ঐতিহ্য, র‌্যাঙ্কিং- সব কিছুতেই উত্তর কোরিয়ার চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা নয় নম্বরে। সেখানে বাংলাদেশে আছে ১১২ নম্বরে।


সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে এই ব্যবধানই আজ ফুটে উঠল ম্যাচের শুরু থেকে। বাংলাদেশের সঙ্গে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলছিল তারা। বাটলারের ‘এলভিস প্রিসলি’খ্যাত গোলরক্ষক মিলি আক্তার দলকে বাঁচিয়েছেন একাধিকবার।


বিরতির আগে স্কোর
বাংলাদেশ ০ : ২ উত্তর কোরিয়া


মিলির পাশাপাশি ভিএআরও ত্রাতা হয়ে উঠেছিল বাংলাদেশের জন্য। প্রথম ৩০ মিনিটে উত্তর কোরিয়ার তিন তিনটি গোল বাতিল হয় ভিএআরে! তবে শেষ পর্যন্ত প্রথম অর্ধে বাংলাদেশের জালে দুই গোল দেয় উত্তর কোরিয়া। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির আগে উত্তর কোরিয়া ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি । বাংলাদেশ কোনো শটই নিতে পারেনি পোস্টে। এই পরিসংখ্যানই বলছে কতটা কোণঠাসা ছিল বাংলাদেশ।


ষষ্ঠ মিনিটে গোলরক্ষক মিলিকে একা পেয়ে গিয়েছিলেন ফরোয়ার্ড হান জিন হং। অসাধারণ দৃঢ়তায় র্নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচান মিলি। ১১তম মিনিটে জিন হংয়ের আরেকটি আক্রমণ ঠেকান মিলি।
এরপর তিন তিনবার বল জালে জড়ালেও ভিএআরে বেঁচে যায় বাংলাদেশ। ১৪ মিনিটে প্রথম গোলের দেখা পেয়েছিল উত্তর কোরিয়া। তবে কিয়ং ইয়ং বল পাওয়ার আগে বক্সের ভেতরে কিম সং গিয়ংয়ের হাতে লাগায় ভিএআরে গোল বাতিল করেন রেফারি।


২৮তম মিনিটে কর্নার থেকে আসা বলে জোরালো শটে জালে জড়ান হান জিন-হং। কিন্তু বল মিলি আক্তারের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় জোর করে শট নেওয়ায় ভিএআরে বাতিল হয় গোল। ৩০তম মিনিটে আবারও বাংলাদেশের জালে জড়ায় বল। তবে কিম কিয়ং–ইয়ং অফসাইড থাকায় গোল পায়নি উত্তর কোরিয়া। ভিএআর চেকেও লাভ হয়নি তাদের।


তিনবার বাঁচার পরও বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ৩৮ মিনিটে কিম কিয়ং–ইংয়ের হেড ফিরে আসে পোস্টে লেগে। আরও একবার রক্ষা পায় আফঈদা খন্দকারের দল।


চীনের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে আজ দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম ও ফরোয়ার্ড উমেহলা মারমার জায়গায় পিটার বাটলার নামিয়েছেন তহুরা খাতুন ও আইরিন খাতুনকে।


প্রথমার্ধ শেষ হওয়ার আগে তহুরা খাতুন, আইরিন খাতুন ও শামসুন্নাহার জুনিয়রকে তুলে নিয়ে পিটার বাটলার নামান স্বপ্না রানী, আনিকা রানিয়া ও উমেহলা মারমা। এরপরই ২ গোল হজম করে বাংলাদেশ। বিরতির আগে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং ইউ–ঝং।


বক্সের ভেতর আফঈদা হং সংয়ের জার্সি ধরে টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন কিম কিয়ং–ইয়ং। চ্যা উন ইয়ংয়ের পাস থেকে বক্সের ডান প্রান্ত দিয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি। বিরতির আগে উত্তর কোরিয়া এগিয়ে যায় ২-০ গোলে।

বাংলাদেশ একাদশ:
গোলরক্ষক: মিলি আক্তার ; ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), নবীরণ খাতুন, কোহাতি কিসকু, শামসুন্নাহার সিনিয়র ; মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, আইরিন খাতুন ; ফরোয়ার্ড: তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র।


বাংলাদেশফুটবলনারী এশিয়ান কাপ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise