প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

ম্যাচের পর সুপার ওভারও টাই, বিশ্বকাপে অবিশ্বাস্য এক ম্যাচ

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭
ম্যাচের পর সুপার ওভারও টাই, বিশ্বকাপে অবিশ্বাস্য এক ম্যাচ

সুপার ওভার-নাটকে দক্ষিণ আফ্রিকার জয়। ছবি: এক্স

শ্বাসরুদ্ধকর-রোমাঞ্চকর ম্যাচ বলতে যা বোঝায়, দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান লড়াই সবকিছুই দিল দর্শকদের। ম্যাচ টাই, এরপর সুপার ওভারও টাই! অবশেষে ডাবল সুপার ওভারে গিয়ে নিষ্পত্তি হলো ফল। সেখানেও নাটকীয়তার কমতি নেই। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মঞ্চায়িত হলো অবিশ্বাস্য এক ম্যাচ। যেখানে জয়ীর বেশে মাঠ ছেড়েছে প্রোটিয়ারা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ম্যাচটি ফল ছাপিয়ে ক্রিকেটীয় আনন্দ ও রোমাঞ্চের নতুন অনুভূতিতে ভাসিয়ে নিল ক্রিকেটপ্রেমীদের। জয়ীর খাতায় লেখা থাকবে দক্ষিণ আফ্রিকার নাম। তবে মাঠের লড়াইয়ে আগানিস্তান ছিল সমানে সমান। ম্যাচের দুটি ধাপে ‘টাই’-এর চিত্র সেটাই জানান দিচ্ছে।

ম্যাচে দক্ষিণ আফ্রিকার সমান স্কোর আফগানদের। প্রথম সুপার ওভারে আবার আগানিস্তানের সমান সংগ্রহ প্রোটিয়াদের। যদিও ম্যাচেই নিষ্পত্তি হয়ে যেতে পারত ফল। দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে করা ১৮৭ রান রশিদ খানরা টপকেই যাচ্ছিল প্রায়। শেষ ৩ বলে দরকার ছিল মাত্র ১ রান। কিন্তু নুর আহমেদ শেষ ব্যাটার হিসেবে আউট হলে ম্যাচ হয়ে যায় ‘টাই’। ১৮৭ রানে শেষ হয় আফগানদের ইনিংস।

ফল নিষ্পত্তির জন্য গড়ানো সুপার ওভারে আগে ব্যাট করা আফগানিস্তান ১৭ রান তুলে চ্যালেঞ্জ জানায় দক্ষিণ আফ্রিকাকে। লুঙ্গি এনগিদির ওপর ঝড় বইয়ে আজমতউল্লাহ ওমরজাই ৫ বলে করেন ১৬ রান। ১৮ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা হারতে বসেছিল। শেষ বলে জিততে দরকার পড়ে ৭ রান। ট্রিস্টান স্টাবস ওই বলে ছক্কা হাঁকালে সুপার ওভারও শেষ হয় ‘টাই’-এ।

নিয়ম মেনে, ফল নিষ্পত্তি করতে দ্বিতীয় সুপার ওভারে নামে দুই দল। এবার আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারর তাণ্ডবে তুলে নেয় ২৩ রান। আফগানদের জন্য কঠিন লক্ষ্য। সেকারণেই কিনা দক্ষিণ আফ্রিকা আক্রমণে নিয়ে আসে স্পিনার কেশব মহারাজকে। এমন গুরুত্বপূ্র্ণ মুহূর্তে স্পিনারের হাতে বল তুলে দেওয়াটা অবাক করার বিষয়ই!

অবশ্য মহারাজ প্রথম দুই বলে সফল। কোনও রান না দিয়ে বরং তুলে নেন মোহাম্মদ নবির উইকেট। সেসময় আফগানদের জয়ের সমীকরণ দাঁড়ায় এমন- ৪ বলে ২৪। অর্থাৎ, প্রত্যেক বলে ছক্কা মারতে হবে। কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রহমানউল্লাহ গুরবাজ প্রায় মিলিয়েই দিচ্ছিলেন সমীকরণ।

মহারাজের মুখোমুখি হওয়া প্রথম তিন বলে গুরবাজ তিন ছক্কা হাঁকালে জমে যায় ম্যাচ। শেষ বলে ছক্কা হলেই জিতে যাবে আফগানিস্তান। চাপের মুখে ষষ্ঠ বলটি ওয়াইড করেন মহারাজ। পরের বাড়তি বলে গুরবাজ হিট করলেও ব্যর্থ। মিলারের হাতে তিনি ধরা পড়লে জয়ের আনন্দে মাতে দক্ষিণ আফ্রিকা। ২৪ রানের লক্ষ্যে রশিদ খানরা থামে ১৯ রানে।

ক্রিকেটটি-টোয়েন্টি বিশ্বকাপটি২০ বিশ্বকাপ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise