প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

‘উই হ্যাভ আ প্ল্যান’

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১৬:১৮
‘উই হ্যাভ আ প্ল্যান’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। ছবি: বাফুফে

চীনকে চমকে দিয়েছে বাংলাদেশ। নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচ ২-০ গোলে হারলেও তৃপ্তির ঢেকুর তুলেছে আফঈদার খন্দকাররা। সামনে এবার আরেক শক্তিশালী উত্তর কোরিয়া। চীন ম্যাচের আত্মবিশ্বাস বাড়তি জ্বালানি যোগ করছে। কোচ পিটার বাটলারও আশাবাদী, সাজাচ্ছেন রণকৌশল। সংবাদ সম্মেলনে জানিয়েও গেলেন, “উই হ্যাভ আ প্ল্যান”।

উত্তর কোরিয়া এশিয়ান কাপ শুরু করে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে। স্বাভাবিকভাবেই উত্তর কোরিয়াও আত্মবিশ্বাসী। বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করতে চায় তারা। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য, তাদের চমকে দেওয়া। চীন ম্যাচে পিটার বাটলারের দল পেরেছে, সামনের ম্যাচে পারবে?

বাংলাদেশ কোচ জানাচ্ছেন, উত্তর কোরিয়ার বিপক্ষে তার কৌশল প্রস্তুত, “আমাদের গেম প্ল্যান আছে। আমার মনে হয়, আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। দিনশেষে নিশ্চয় আমরা শুধু বসে থেকে প্রতিপক্ষের আক্রমণ দেখব না। তাছাড়া যদি আমরা গোল খাই-ও, সেটা হতেই পারে। কিন্তু আমি চাই আমাদের দল ম‍্যাচে সক্রিয়ভাবে খেলুক। কোরিয়া বা চীনের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমাদের খুব সুশৃঙ্খল থাকতে হবে। উই হ্যাভ আ প্ল্যান। উই হ্যাভ আ প্ল্যান।”

বাংলাদেশ এই প্রথম বড় কোনও প্রতিযোগিতায় খেলছে। চীন কিংবা উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠের অভিজ্ঞতা ছিল না। ভিডিও অ্যানালাইসিসও ঠিকঠাক করতে পারেনি। তাহলে এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে কীভাবে কৌশল সাজাচ্ছেন বাংলাদেশ কোচ?

বাটলারের মতে, ভিডিও দেখে কৌশল সাজানো যায় না, “গ্রুপের এই দুই প্রতিপক্ষকে (চীন ও উত্তর কোরিয়া) দেখার সুযোগ আমাদের ছিল না। বলতে গেলে কিছুই পাচ্ছিলাম না। তবে আপনি যতই গবেষণা বা ভিডিও অ্যানালাইসিস করেন না কেন, বাঁশি বাজার আগে আসলে বোঝা যায় না মাঠে কী হতে চলেছে। খেলোয়াড়রাই সিস্টেম তৈরি করে, সিস্টেম খেলোয়াড় তৈরি করে না। মাঠের লড়াইটাই দিনশেষে মূখ‍্য।”

এবারের নারী এশিয়ান কাপে তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে ১২ দল। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপের সঙ্গে সেরা তৃতীয় দুই দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল। ফলে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়ে শেষ আটে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের।

পিটার বাটলার অবশ্য পরের রাউন্ড নিয়ে ভাবছেন না। চীন ম‍্যাচে যেভাবে লড়াই করেছে, সেভাবেই মাথা উঁচু রাখতে চান। হার-জিত না ভেবে উপভোগের মন্ত্রে নতুন কিছু শেখার আশায় বাংলাদেশ।

খেলাফুটবলনারী এশিয়ান কাপবাফুফেবাংলাদেশ নারী ফুটবলঋতুপর্ণা চাকমাআফঈদাপিটার বাটলার
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    advertiseadvertise