ধুলোমাখা পাঠ্যবইয়ের মলাট থেকে ডিজিটাল স্ক্রিন, ব্ল্যাকবোর্ডের ধূসর স্মৃতি মুছে জায়গা নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষকের হাতে শোভা পাবে আধুনিক ট্যাব, আর শ্রেণিকক্ষে প্রতিধ্বনিত হবে নিজস্ব শিক্ষা চ্যানেলের সুর। বদলি বা পদোন্নতির পুরনো জটিলতা কাটিয়ে প্রশাসন হবে ডিজিটাল। শিক্ষার্থীর মানসিক স্বাস...