নকল ধরতে কেন্দ্রে কেন্দ্রে শিক্ষামন্ত্রী, মিশ্র প্রতিক্রিয়া
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা। এতে অংশ নিয়েছেন প্রায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী।
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে অনুষ্ঠিত এই পরীক্ষায় রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রীর কেন্দ্র পরিদর্শনের বেশকিছু ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন। মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে মন্ত্রীর এই ফেসবুক পোস্ট।
তার কেন্দ্র পরিদর্শন নিয়ে ফেসবুকে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু কিছু প্রশংসা দেখা গেলেও বেশিরভাগ মানুষই মন্ত্রীর পদক্ষেপ নিয়ে হাসাহাসি করেছেন।
১

জানালা দিয়ে কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন শিক্ষামন্ত্রী।
২

রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রের কক্ষে প্রবেশ করছেন তিনি।
৩

পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি গুরুত্ব দিচ্ছেন।
৪

মন্ত্রীর কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার হলে বাড়তি সতর্কতা লক্ষ্য করা যায়।
৫




