শিক্ষামন্ত্রীর নতুন পিএস ফারহান ইসতিয়াক
নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নতুন একান্ত সচিব (পিএস) নিযুক্ত হয়েছেন বিচারক জি এম ফারহান ইসতিয়াক।
তিনি জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা (বিচারক)। এর আগেও তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পিএস পদে ছিলেন।
বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ১৬ এপ্রিল শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের পদ থেকে অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল পদত্যাগ করলে এ পদটি শূন্য হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পাওয়ার আগে তিনি পদত্যাগ করেন।
এবার শিক্ষা মন্ত্রণালয়ের ওই পদের দায়িত্বভার গিয়ে পড়ল জি এম ফারহান ইসতিয়াকের কাঁধে।



