প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

হেলিকপ্টারের মিশন সিসিটিভিতে সারবেন শিক্ষামন্ত্রী

নূর মোহাম্মদপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৯:১৭
হেলিকপ্টারের মিশন সিসিটিভিতে সারবেন শিক্ষামন্ত্রী

গ্রাফিক্স: আগামীর সময়

সময়টা ২০০১-০৬ সাল। দেশের পরীক্ষাকেন্দ্রগুলোতে ছিল নকলের উৎসব। ঠিক সেই সময় দৃশ্যপটে হাজির হতেন ‘অ্যাকশন হিরো’ খ্যাত এক প্রতিমন্ত্রী। প্রটোকল নেই, ছিল না আগামবার্তাও। হঠাৎ আকাশ থেকে নেমে আসত একটি হেলিকপ্টার। সেই আকাশযান থেকে নেমেই নকল ধরতেন তিনি। তার নাম ড. আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষায় অসদুপায় ঠেকিয়ে সেই সময় হন আলোচিত, পান ‘হেলিকপ্টার মিলন’ উপাধি।

নকল ধরে সফল প্রতিমন্ত্রী ড. মিলন ২০ বছর পর ফিরেছেন মন্ত্রণালয়ে, পেয়েছেন শিক্ষার পূর্ণমন্ত্রীর দায়িত্ব। চেয়ারে বসার পর প্রথম পাবলিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এসএসসি ও সমমানের মহারণ ঘিরে দুমাস ধরে সারা দেশ চষে বেড়িয়েছেন মন্ত্রী। কথা বলেছেন দেশের পরীক্ষা ব্যবস্থাপনায় থাকা কর্তা-ব্যক্তিদের সঙ্গে। নির্দেশনা দেওয়ার পাশাপাশি নিয়েছেন তাদের পরামর্শও।

নকল ধরতে এবারও কি হেলিকপ্টার মিশনে নামছেন— এমন প্রশ্নে কিছুটা হাসলেন মন্ত্রী। হাতের মোবাইল ফোনটি দেখিয়ে বললেন, ‘এটি কি হেলিকপ্টারের চেয়ে বেশি নয়! এখন মোবাইলটা তো স্যাটেলাইট। আগে হেলিকপ্টারে পাহাড়ি অঞ্চলে উঠতে গিয়ে কী যে কষ্ট হতো, এখনো মনে আছে সেটা। কিছু অঞ্চলে সরাসরি ওপরে উঠতে হতো এক হাজার ফুট। এক ভয়ংকর যাত্রা।’

তার ভাষ্য, পাহাড় ডিঙানোর সেই কঠিন সময় পরিণত হয়েছে স্যাটেলাইট যুগে। হাতের মোবাইলটাই যখন পুরো পরীক্ষাকেন্দ্রের নিয়ন্ত্রক, তখন কেন যেতে হবে দূর-দূরান্তে। সব পরীক্ষাকেন্দ্র সিসিটিভির আওতায়, পাসওয়ার্ডও আমাদের নিয়ন্ত্রণে। তাই যখন যেটা প্রয়োজন সেটা দেখে নেব।

তখনকার দিনে নকলবাজ আর অসাধু শিক্ষকদের কাছে আতঙ্কের নাম ছিলেন ‘হেলিকপ্টার মিলন’। দুর্গম পাহাড় হোক বা প্রত্যন্ত চর, শিক্ষামন্ত্রীকে আটকানোর সাধ্য ছিল না কারও। সবচেয়ে মজার বিষয় ছিল সরকারি নয়— হেলিকপ্টার অভিযানগুলো হতো ব্যক্তিগত উদ্যোগে। উড়োজাহাজ ভাড়া করে তিনি এক বোর্ড থেকে অন্য বোর্ডে দিতেন ঝটিকা সফর। তখন কেন্দ্রে ঢুকে নিজ হাতে ধরতেন নকল।

পরীক্ষার্থীদের খাতা বাতিল করার সঙ্গে দায়িত্বে থাকা পরীক্ষককে করতেন বহিষ্কার। পাসের হার কমে ৪৪ শতাংশে নামলেও শিক্ষার মানে এসেছিল বৈপ্লবিক পরিবর্তন। মানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছিল 'হেলিকপ্টার মিলন'— গর্বের সঙ্গে ব্যাখ্যা করলেন ওই সময়ে ড. মিলনের সহযাত্রীরা।

২০ বছর পর সেই মিলন এখন শিক্ষা প্রশাসনের শীর্ষে। প্রতিমন্ত্রী থেকে হয়েছেন পূর্ণমন্ত্রী। বেড়েছে কাজের পরিধি ও স্বাধীনতা; কিন্তু আর আকাশ থেকে নেমে নকল ধরবেন না বলে সাফ জানালেন মন্ত্রী। যদিও সংসদ ভবনের ‘হাই জাম্পে’ তিনি বুঝিয়ে দিয়েছেন এখনো কমেনি তার গতি। তবে পাল্টাতে চান কাজের ধরন। নকল ধরায় আধুনিক প্রযুক্তির সহযোগিতা নিতে চান তিনি।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে দেশে দেশে চরমে পৌঁছেছে জ্বালানি সংকট। বাংলাদেশেও উল্লেখযোগ্যভাবে তেল ও গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। প্রতিদিনই পাম্পে পাম্পে জ্বালানির জন্য দেখা যাচ্ছে দীর্ঘ সারি ও অবর্ণনীয় দুর্ভোগ। গাড়ি ব্যবহারে সাশ্রয়ী হচ্ছেন সরকারি কর্মকর্তারাও। এমন প্রেক্ষাপটে হেলিকপ্টারে অভিযান বেশ ব্যয়বহুল।

শিক্ষামন্ত্রীপরীক্ষাশিক্ষা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise