প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

শ্রীজাতের নামে ‘গ্রেপ্তারি পরোয়ানা’, কী ঘটছে পশ্চিমবঙ্গে

অনলাইন ডেস্কপ্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৮:৫৪
শ্রীজাতের নামে ‘গ্রেপ্তারি পরোয়ানা’, কী ঘটছে পশ্চিমবঙ্গে

কোলাজ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট । আর আগের দিন তাকে নিয়েই উত্তপ্ত রাজ্যের রাজনীতি।

আজ বুধবার গণমাধ্যমের খবরে দাবি করা হয়, শ্রীজাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শিলিগুড়ির একটি আদালত। এর পরই শুরু হয় বিতর্ক। নির্বাচনের আগে তৃণমূল প্রধানের একজন আস্থাভাজনের গ্রেপ্তারের খবরকে অনেকেই দেখছে বাঁকা চোখে।

আরও পড়ুন

৯১ লাখ মানুষকে ভোটাধিকারহীন রেখেই নির্বাচন কাল

২২ এপ্রিল ২০২৬

তবে নির্বাচন কমিশনের দাবি গ্রেপ্তারের খবরটি সঠিক নয়। যদিও শ্রীজাতের পাল্টা দাবি, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার ওপর।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে শ্রীজাতের বিরুদ্ধে। বিতর্কটির সূত্র ২০১৭ সালের একটি মামলায়, যা শ্রীজাতের প্রকাশিত একটি কবিতাকে কেন্দ্র করে। সে বছর ১৯ মার্চ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন যোগী আদিত্যনাথ। এরপর শ্রীজাত ফেসবুকে ‘অভিশাপ’ শিরোনামে পোস্ট করেন ১২ লাইনের একটি কবিতা।

এই কবিতাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী অভিযোগ তোলে যে এতে ব্যবহৃত ‘ত্রিশূল’ প্রতীকের উল্লেখ আঘাত করেছে ধর্মীয় অনুভূতিতে।

আরও পড়ুন

গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলেছেন মমতা: সুপ্রিম কোর্ট

২২ এপ্রিল ২০২৬

এরপর বাগডোগরার এক কলেজ শিক্ষার্থী অভিযোগ দায়ের করেন শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায়। ভারতীয় দণ্ডবিধির ২৯৫/এ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা রুজু করা হয়।

এরপর দীর্ঘ সময় মামলার হয়নি তেমন অগ্রগতি। ২০২২ সালে কলকাতা হাইকোর্ট পুলিশকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়, কারণ এফআইআর থাকা সত্ত্বেও উঠেছিল নিষ্ক্রিয়তার অভিযোগ।

শ্রীজাত আগেও বলেছেন, তার কবিতার ব্যাখ্যা করা হয়েছে ভুলভাবে। তিনি এটিকে দেখেন মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন হিসেবে।

এ মামলাতেই বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করা হয় গণমাধ্যমের খবরে।

তবে নির্বাচন কমিশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, কবির বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। তারা ‘ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানোর’ ঘটনায় তীব্র নিন্দা জানায়।

এর পরপরই ফেসবুকে এক পোস্টে শ্রীজাত লেখেন, ‘আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটি ভুয়া নয়, একশো ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।’

এদিকে বুধবার এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সকাল থেকে ফোন আর মেসেজে পাগল হয়ে যাচ্ছি। শ্রীজাতকে নাকি কেউ ফোন করে বলেছে, তাকে গ্রেপ্তার করা হবে। আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করলাম। এসব কী হচ্ছে?’

তিনি যোগ করেন, ‘পুলিশ তো এখন আমার হাতে নেই। আমাকে চেনেই না। বিজেপিকে চেনে এখন। আমি তাদের সতর্ক করছি, পরে কিন্তু এখানেই কাজ করতে হবে।’

সূত্র: সংবাদ প্রতিদিন, মাতৃভূমি

বিধানসভা নির্বাচনপশ্চিমবঙ্গে নির্বাচনকবি শ্রীজাত
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise