প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গে নির্বাচন

তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৩৯
তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!

পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এরই মধ্যে বিজেপি-তৃণমূল করেছে অনিয়ম নিয়ে বেশ কিছু পাল্টাপাল্টি অভিযোগ। তবে কারচুপির গুরুতর অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের বড়ঞা ভোটকেন্দ্রে।

অভিযোগ অনুযায়ী, ওই কেন্দ্রের ১৮৬ নম্বর বুথে ইভিএমে যে প্রার্থীকেই ভোট দেওয়া হোক না কেন, তা গিয়ে পড়ছে বিজেপি প্রার্থীর প্রতীকে। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা এবং সাময়িকভাবে বন্ধ রাখা হয় ভোটগ্রহণ।

যদিও বড়ঞার নির্বাচনী পর্যবেক্ষক উজ্জ্বল সিংহ অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলছেন, ‘নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় এ ধরনের ঘটনা অসম্ভব। তবুও অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে। বর্তমানে সেখানে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।’

বড়ঞা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা রজক দাবি করেন, ইভিএমের ৪ নম্বর বোতামে রয়েছে বিজেপি প্রার্থীর নাম ও প্রতীক। তবে ভোটাররা যেকোনো প্রার্থীর পক্ষে বোতাম চাপলেও তা বিজেপির প্রতীকে জমা হচ্ছে।

তিনি জানান, ভোট শুরুর আগে ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষায় কোনো ত্রুটি ধরা পড়েনি। কিন্তু ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু সময় পর থেকেই অভিযোগ করতে থাকেন ভোটাররা।

প্রতিমা রজকের ভাষ্য, ‘আমার নামের পাশে থাকা বোতামে চাপলেও ভিভিপ্যাটের স্লিপে দেখাচ্ছে ভোটটি বিজেপি প্রার্থীর পক্ষে পড়েছে। আমাদের ধারণা, নেপথ্যে রয়েছে বড় কোনো চক্রান্ত।’

ঘটনার পর এলাকায় বিক্ষোভ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও প্রযুক্তিগত বিশেষজ্ঞরা। তারা ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করে দেখেন।

এদিকে, বড়ঞা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন, ‘হার নিশ্চিত জেনেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন প্রতিমা রজক। তিনি এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করেছিলেন, নির্বাচন কমিশন তা প্রতিহত করেছে। যেকোনো বোতাম টিপলে বিজেপিতে ভোট যাচ্ছে— এ দাবি সম্পূর্ণ হাস্যকর।’

উল্লেখ্য, আজ সকাল ৭টা থেকে ভোট শুরু হয় রাজ্যের ১৬ জেলায়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম ধাপে ভোট হচ্ছে ১৫২ আসনে। এতে ভোট দিচ্ছেন প্রায় ৩ কোটি ৬০ লাখের বেশি ভোটার।

দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে— ৬৫.৭৭ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে— ৫৮.৪৫ শতাংশ।

দ্বিতীয় ও শেষ ধাপে ভোট ২৯ এপ্রিল। ভোট গণনা ও ফল প্রকাশ হবে ৪ মে।

বিধানসভা নির্বাচনপশ্চিমবঙ্গে নির্বাচন
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise