প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গে নির্বাচন

৩৪ বছরের সুসময়ে ফিরতে মরিয়া বামফ্রন্ট

আজকালপ্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২২:৪৭
৩৪ বছরের সুসময়ে ফিরতে মরিয়া বামফ্রন্ট

সংগৃহীত ছবি

১৯৭৭ থেকে ২০১১ সাল, এই ৩৪ বছর একটানা পশ্চিমবঙ্গ শাসন করেছে বামেরা। তবে ১৫ বছর আগে সেই বাম দূর্গ দখল করে নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তখন থেকেই পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্র থেকে তৃণমূলকে সরাতে পারেনি কেউই। পক্ষান্তরে এক প্রকার বিলীন হয়ে গেছে বামেরা। সর্বশেষ নির্বাচনে মেলেনি একটি আসনও।

তবে এবারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ইস্যুকে প্রাধান্য দিয়ে জনমানসে হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে বামফ্রন্ট। রাজ্যের বাজেটের অন্তত ৩০ শতাংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারে তারা জোর দিচ্ছে জনকল্যাণমুখী রাজনীতির ওপর।

বিশেষ করে গ্রামীণ বাংলার দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির অঙ্গীকারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে তুলে ধরছে বামপন্থীরা। বর্তমানে কাজের সন্ধানে বিপুল সংখ্যক গ্রামীণ শ্রমজীবী মানুষ ভিন্নরাজ্য হচ্ছেন। এই প্রবণতা বন্ধ করে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান নিশ্চিত করাকেই অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে তারা।

পশ্চিমবঙ্গের মতো একটি জনবহুল কৃষিপ্রধান রাজ্যে এখনো বহু মানুষ পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ ও ন্যূনতম স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বামফ্রন্ট তাদের নির্বাচনী ইশতেহারে জানিয়েছে, ক্ষমতায় এলে এসব মৌলিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে অগ্রাধিকারভিত্তিতে।

উল্লেখ্য, আগামীকাল ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪টি আসনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। প্রায় ১০ কোটি জনসংখ্যার এ রাজ্যে ভোটার সংখ্যা প্রায় ৭ কোটি।

সিপিআই (এম), সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপিসহ বামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত এই জোটে এবার যুক্ত হয়েছে সিপিআই (এমএল) লিবারেশন। টানা ৩৪ বছরের শাসনামলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ভূমিসংস্কারের যে সাফল্য অর্জিত হয়েছিল, সেই অভিজ্ঞতাকেই সামনে রেখে ভোটারদের কাছে যাচ্ছে বামফ্রন্টের প্রার্থীরা।

বাম নেতাদের দাবি, তৃণমূল সরকারের উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা এসেছে এবং একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি। তাদের অভিযোগ, রাজ্যের প্রায় ২৭ শতাংশ মুসলিম জনগোষ্ঠীকে কেন্দ্র করে বিভাজনমূলক রাজনীতি পরিচালিত হওয়ায় আড়ালে পড়ে যাচ্ছে মানুষের জীবিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

রাজ্য সিপিআইয়ের (এম) সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘বাংলা বাঁচাও, দেশ বাঁচাও’—এই স্লোগান নিয়েই তারা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। তার মতে, পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য রক্ষায় বামপন্থীরাই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

এবারের প্রার্থী তালিকায় তরুণদের উপস্থিতিও উল্লেখযোগ্য। বেকারত্ব ও কর্মসংস্থানের সংকটে যুবসমাজের একটি বড় অংশ পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে—এই বাস্তবতাকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন তরুণ প্রার্থীরাও।

এছাড়া নারী নিরাপত্তা ও আরজি কর হাসপাতালের মতো নৃশংস ঘটনার প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও জোরালোভাবে তুলে ধরছে বামফ্রন্ট। নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লাখ মানুষের নাম বাদ পড়ার বিষয়েও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। বামফ্রন্টের মতে, এটি দরিদ্র ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মৌলিক অধিকারের ওপর গুরুতর আঘাত।

আরও পড়ুন

৯১ লাখ মানুষকে ভোটাধিকারহীন রেখেই নির্বাচন কাল

২২ এপ্রিল ২০২৬


সব মিলিয়ে, রাজনৈতিকভাবে চ্যালেঞ্জপূর্ণ এই পরিস্থিতিতে জনগণের জীবন-জীবিকার প্রশ্নকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করছে বামফ্রন্ট।

পশ্চিমবঙ্গবিধানসভা নির্বাচনপশ্চিমবঙ্গে নির্বাচনবামফ্রন্ট
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise