প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

বড় স্পোর্টিং ইভেন্টেই বাড়ছে বায়ুদূষণ

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:৪৭
বড় স্পোর্টিং ইভেন্টেই বাড়ছে বায়ুদূষণ

বড় পরিসরের এই স্পোর্টিং ইভেন্টগুলো অজান্তেই বায়ুদূষণের মাত্রাকে নিয়ে যাচ্ছে বিপজ্জনক পর্যায়ে। ছবি : সংগৃহীত।

চলতি গ্রীষ্মে বিশ্ব জুড়ে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের একাধিক বড় আসর। একদিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ, অন্যদিকে গ্লাসগোতে হবে কমনওয়েলথ গেমস।

এই মেগা ইভেন্টগুলো নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে, বড় পরিসরের স্পোর্টিং ইভেন্টগুলো অজান্তেই বায়ুদূষণের মাত্রাকে নিয়ে যাচ্ছে বিপজ্জনক পর্যায়ে।

২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমস ছিল যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্রীড়া আসর। এতে অংশ নিয়েছিলেন ৭২টি দেশের প্রায় ৬ হাজার অ্যাথলেটসহ ৩০ লাখ দর্শক।

আরও পড়ুন

বিকিরণের মধ্যেও কীভাবে টিকে আছে বন্যপ্রাণী?

২৭ এপ্রিল ২০২৬

অ্যাথলেটিকস ইভেন্ট এবং উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য আলেকজান্ডার স্টেডিয়ামে সমাগম হয়েছিল ৩ লাখের বেশি মানুষ।

এই দর্শকদের ভিড়ের মধ্যেই অবস্থান করছিল বায়ুদূষণ মাপার বিশেষ যন্ত্রপাতিবোঝাই একটি বৈদ্যুতিক ভ্যান। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জো অ্যাক্টন এবং তার দল সেই ভ্যান থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন স্টেডিয়াম এলাকার বায়ুর গুণমান।

গবেষণায় প্রাপ্ত ফল চমকে দিয়েছে বিশেষজ্ঞদের। সাধারণ মানুষের ধারণা, শুধু যানজটের কারণেই বায়ুদূষণ বাড়ে। কিন্তু বার্মিংহাম গেমসে দেখা গেছে, স্টেডিয়াম-সংলগ্ন ফ্যান জোনগুলোতে দূষণের প্রধান উৎস ছিল ক্যাটারিং সার্ভিস।

স্টেডিয়ামে খেলা শুরুর আগে দূষণ বাড়ে খাবারের কারণে। তবে দর্শকরা আসনে বসার পর তা কমে যায়। এরপর দ্বিতীয় দফায় দূষণ বাড়ে আতশবাজি ফোটানোর সময়।বার্গার, হট ডগ এবং ফ্রাইয়ের মতো ফাস্টফুড তৈরির সময় কড়াইয়ে ভাজাভাজির কারণে ছড়িয়ে পড়ে এই দূষণ। সারা দিন খেলা দেখা একজন দর্শক অন্য এলাকার তুলনায় শিকার হন দ্বিগুণ দূষণের। বিশেষ করে সমাপনী অনুষ্ঠানের ঠিক আগে দূষণের মাত্রা ছিল শহরের অন্য অংশের তুলনায় ১০ গুণ বেশি।

গবেষণায় দেখা গেছে, স্টেডিয়ামে খেলা শুরুর আগে দূষণ বাড়ে খাবারের কারণে। তবে দর্শকরা আসনে বসার পর তা কমে যায়। এরপর দ্বিতীয় দফায় দূষণ বাড়ে আতশবাজি ফোটানোর সময়।

আরও পড়ুন

কোয়ালাদের বাঁচার শেষ ভরসা

২৫ এপ্রিল ২০২৬

অন্যদিকে, অ্যাথলেটিকস ইভেন্ট চলাকালে খাবারের দোকানে দীর্ঘ সময় ভিড় থাকায় দূষণও হয় দীর্ঘস্থায়ী।

গবেষক দলের প্রধান অধ্যাপক উইলিয়াম ব্লস বলেছেন, খারাপ বাতাস শুধু দর্শক বা কর্মীদেরই ক্ষতি করে না, বরং এটি অ্যাথলেটদের পারফরম্যান্সের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। যারা নতুন রেকর্ড গড়তে চান, তাদের জন্য এটি বড় চিন্তার বিষয়।

‘খাবারের দোকানগুলোর রান্নার ধোঁয়ার নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়’, আয়োজকদের প্রতি আহ্বান জানান অধ্যাপক উইলিয়াম।

সূত্র : দ্য গার্ডিয়ান।

ফিফা বিশ্বকাপস্পোর্টসকমনওয়েলথ গেমস
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise