প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

হরমুজে ব্যর্থতার মধ্যে মার্কিন নৌমন্ত্রী বরখাস্ত

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪২
হরমুজে ব্যর্থতার মধ্যে মার্কিন নৌমন্ত্রী বরখাস্ত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব জন ফেলান

হরমুজ প্রণালিতে ব্যর্থতার মধ্যে চাকরি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব জন ফেলান। বুধবার ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছেন তিনি।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেছেন, অবিলম্বে কার্যকর হবে তার পদত্যাগ।

তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করবেন নৌবাহিনীর আন্ডারসেক্রেটারি হাং কাও।

সাম্প্রতিক মাসগুলোতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের পদত্যাগের ধারাবাহিকতায় ফেলানই সর্বশেষ সংযোজন। তার এই পদত্যাগ এমন এক সময়ে হলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত এবং হরমুজ প্রণালিতে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ।

তবে ফেলানের পদত্যাগের কারণ জানানো হয়নি। পারনেল বলেছেন, সচিব ফেলানের সেবার জন্য আমরা কৃতজ্ঞ। শুভকামনা জানাই তার ভবিষ্যতের জন্য।

এর আগে সেনাবাহিনীর চিফ অব স্টাফ র‌্যান্ডি জর্জকে পদত্যাগ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে জেনারেল ডেভিড হডনে ও মেজর জেনারেল উইলিয়াম গ্রিনসহ আরও কয়েকজন কর্মকর্তাকে। পেন্টাগনে যোগ দেওয়ার পর থেকে এক ডজনেরও বেশি শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণ করেছেন হেগসেথ।

ফেলান ২০২৫ সালের মার্চে দায়িত্ব নেন, তাকে ২০২৪ সালে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীতে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং ট্রাম্পের প্রচারণার বড় দাতা।

যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক অ্যান্ড্রু পিক মনে করেন, প্রেসিডেন্ট পরিষ্কারভাবে দেশের বাণিজ্য ও বেসামরিক নৌবহর সম্প্রসারণে আগ্রহী। অবশেষে কাউকে এই লক্ষ্যে অগ্রগতির অভাবের দায় নিতে হবে। ফেলানের পদত্যাগে তার একটি ভূমিকা থাকতে পারে। একই সঙ্গে তিনি মনে করেন, প্রশাসনের ঘনিষ্ঠ ও আস্থাভাজন কাউকে দায়িত্বে আনার পরিকল্পনাও এর পেছনে কাজ করেছে।

এদিকে হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট এই অবস্থানে ‘সন্তুষ্ট’ এবং মনে করেন ইরান বর্তমানে দুর্বল অবস্থানে রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করা ‘সম্ভব নয়’।

সূত্র: বিবিসি

পদত্যাগমার্কিন নৌবাহিনীর সচিবজন ফেলানট্রাম্প প্রশাসন
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise