ইরান ইস্যুতে ‘কূটনৈতিক সমাধান’-এর আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
রয়টার্স

সংগৃহীত ছবি
ইরান ইস্যুতে সোমবার ‘কূটনৈতিক সমাধান’-এর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস।
ইরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য আলোচনার আগে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হামলার হুমকি দেওয়ার প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানান।
ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে কাল্লাস বলেন, ‘এ অঞ্চলে আমাদের আরেকটি যুদ্ধের প্রয়োজন নেই। ইতোমধ্যেই আমাদের অনেক সংঘাত রয়েছে।’
তিনি বলেন, ‘এটি সত্য যে ইরান বর্তমানে তাদের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। আমাদের উচিত এই সময়টিকে কাজে লাগিয়ে একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা।’
উল্লেখ্য, সাম্প্রতিক ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন।

