প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গুপ্ত লেখা নিয়ে সংঘর্ষ

মামলার প্রস্তুতি শিবিরের, সংকেতের অপেক্ষায় ছাত্রদল

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২১:৫৯
মামলার প্রস্তুতি শিবিরের, সংকেতের অপেক্ষায় ছাত্রদল

ছবি: আগামীর সময়

চট্টগ্রামে ছাত্রদল ও শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষের ৪৮ ঘণ্টা পার হলেও কোনোপক্ষই এখন পর্যন্ত থানায় লিখিতি অভিযোগ করেনি। মঙ্গলবারের ওই ঘটনার একাধিক অস্ত্রধারীর ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রশিবিরের নেতারা জানিয়েছেন, তারা মামলা করতে প্রস্তুত। আর কেন্দ্রীয় ও মহানগরের নেতাদের নির্দেশনার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন কলেজ ছাত্রদলের নেতারা।

‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ’ এমন দেয়াল লিখন থেকে ছাত্র শব্দ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে গত মঙ্গলবার দুপুরে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সিটি কলেজ ক্যাম্পাসে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়।

প্রতিবাদে বিকালে নিউমার্কেট মোড়ে বিক্ষোভের ডাক দেয় শিবির। বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের দিকে শিবিরের নেতাকর্মীরা এগিয়ে গেলে আগে থেকে সেখানে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৬ নেতাকর্মী আহত হয়।

আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি বলে জানালেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মাহমুদুল হাসান। তার ভাষ্য, থানায় অভিযোগ করার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

ছাত্র মুছে ‘গুপ্ত’ লেখায় ক্ষুব্ধ শিবির, ছাত্রদলের সঙ্গে মারামারি

২১ এপ্রিল ২০২৬

সিটি কলেজ ছাত্রশিবিরের সভাপতি হামেদ হাসান মিশকাত জানান, আমরা মামলা রেডি করেছি। একটি মামলাই করবো। রাতে আমরা মামলার এজাহার নিয়ে সদরঘাট থানায় যাব।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনির ভাষ্য, ‘মামলার বিষয়ে আমাদের মধ্যে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসেছেন। কেন্দ্র থেকে মামলা করার বিষয়ে কিছু বলা হয়নি। মহানগরের নেতারা বলেছেন সমঝোতা করে দেওয়া হবে। সামান্য একটা গুপ্ত শব্দের জন্য শিবির যেভাবে আমাদের ওপর হিংসাত্মকভাবে ঝাঁপিয়ে পড়েছে। এটার বিচার না হয়ে কীভাবে সমঝোতা হবে আমরা জানি না।’

নগর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষার্থীদের সংঘাতে যোগ দেওয়া বহিরাগতদের মধ্যে অন্তত ১০ জনকে শনাক্ত করা হয়েছে। তবে তাদের গ্রেপ্তারের বিষয়ে এখনও ঊর্ধ্বতন পর্যায় থেকে কোনো নির্দেশনা আসেনি।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

সংঘর্ষচট্টগ্রামগুপ্তছাত্রদল-শিবির
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise