প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

রং বেরংয়ে মুখোশে বর্ষবরণ প্রস্তুতি

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২১:১০
রং বেরংয়ে মুখোশে বর্ষবরণ প্রস্তুতি

ছবিঃ আগামীর সময়

পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক, যা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলা বছরের শুরুর এই দিনটি রঙিনভাবে রাঙানোর জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বাংলা নববর্ষকে বরণ করতে আগামী মঙ্গলবার বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। চারুকলার শিক্ষার্থীরা নগরের শিল্পকলা একাডেমিতে সেই প্রস্তুতি নিচ্ছেন এখন।

জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বের হবে এ শোভাযাত্রা। গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী মুখোশ তৈরির কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে। এতে অংশ নিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। শিল্পী অরূপ বড়ুয়ার নেতৃত্বে চলছে এ কর্মশালা।

নগরীর এম এম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার (১০ এপ্রিল) দেখা যায়, চারুকলার শিক্ষার্থীরা তৈরি করছেন নানা রংয়ের ও ঢংয়ের মুখোশ। রং-বেরঙের মুখোশে সেজে ওঠবে নবীন-প্রবীণ সকলে। দিনটি আনন্দের সাথে কাটাতে চান ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর বাঙালি।

অরূপ বড়ুয়া বলেছেন, বাঙালির এই উৎসবকে প্রাণবন্ত করতে কাজ করে যাচ্ছে চারুকলার ছেলে-মেয়েরা। বর্ণাঢ্য শোভাযাত্রার রসদ জোগাবে শিক্ষার্থীরা। কর্মশালা শেষ হবে আগামীকাল শনিবার। তাদের তৈরি মুখোশ পরবেন শোভাযাত্রায় অংশগ্রহণকারী নারী-পুরুষ।

প্রতি বছর দিবসটি বরণ করতে নানা আয়োজন নিয়ে হাজির হয় সরকারি বেসরাকরি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছর নগরের ডিসি হিল ও সিআরবির শিরীষ তলায় আয়োজন হয় পৃথক অনুষ্ঠানের। তবে গত বছর সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ বর্ষবরণ অনুষ্ঠান করতে পারেনি ডিসি হিলে। বর্ষ বিদায়ের দিন বিকেলে একদল দুষ্কৃতিকারী ডিসি হিলের মঞ্চ ভাঙচুর করলে তা ভেস্তে যায়।

এবারও সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদকে অনুমতি দেওয়া হয়নি ডিসি হিলে অনুষ্ঠান করার। ১৯৭৮ সাল থেকে ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের ব্যানারে বর্ষবরণের অনুষ্ঠান হয়ে আসছে। তবে এবার জেলা প্রশাসনের উদ্যোগে এখানে নববর্ষের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

সিআরবির শিরীষ তলায় এবারও অনুষ্ঠিত হবে বর্ষবরণ অনুষ্ঠান। এছাড়া নববর্ষ উপলক্ষে দুদিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম।

সোমবার রাত ৮টায় ‘আলপনার রঙে নববর্ষ আবাহন’ শীর্ষক শত শিল্পীর অংশগ্রহণে নগরের বৌদ্ধ মন্দির সড়কে আলপনা অংকন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হবে বর্ষবরণের অনুষ্ঠান।

বাংলা নববর্ষ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise