প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গরমে শান্তি কক্সবাজারের নোনা জলে

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৯:৪১
গরমে শান্তি কক্সবাজারের নোনা জলে

ছবিঃ আগামীর সময়

চৈত্রের বিকেল। তখনো কমেনি সূর্যের তেজ। লাল আলো এসে পড়েছে সৈকতে। প্রকৃতিতে কড়া নাড়ছে বৈশাখ। দাবদাহের কারণে বেশ অস্বস্তি। স্বস্তির আশায় বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের নোনাজলে নেমেছে পর্যটকের ঢল।

কক্সবাজারের কলাতলী সৈকতে দেখা হয় ঢাকা থেকে আসা চার বন্ধুর সঙ্গে। তপ্ত বালুকাবেলায় দ্রুত পায়ে হেঁটে সাগরে নামছেন তারা। উদ্দেশ্য, লোনাজলে গা ভিজিয়ে স্বস্তির আবেশ নেওয়া। পহেলা বৈশাখ উপলক্ষে কক্সবাজারে বেড়াতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী চার বন্ধু। তাদের একজন আবুল ইনসান। তার ভাষ্য, ঢাকায় তীব্র গরম। কক্সবাজারের পাহাড় সাগরের মিতালিতে স্বস্তি পেতে আমাদের এ ভ্রমণ। বন্ধুদের সঙ্গে পুরোবেলা সাগরের ঢেউয়ে মেতে খুব আনন্দ পেয়েছি।

আজ রবিবার সকাল থেকে সৈকতের সুগন্ধা, লাবনী ও কলাতলী পয়েন্টজুড়ে মানুষের ভিড়। বালুচর যেন আগুনের মতো গরম, তবুও তা উপেক্ষা করে নারী, পুরুষ ও শিশুরা দৌড়ে নেমে পড়ছেন সাগরের জলে। ঢেউয়ের সঙ্গে লাফালাফি, টিউবে ভেসে থাকা কিংবা জেট স্কিতে ছুটে চলা। সব মিলিয়ে সৈকতজুড়ে উৎসবমুখর পরিবেশ।

দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের ভাষায়, তীব্র গরমের মধ্যেও সমুদ্রের ঠান্ডা বাতাস আর নোনাজলের স্পর্শে মিলছে ভিন্নরকম প্রশান্তি। কুমিল্লা থেকে আসা সাইফুল করিমের ভাষ্য, ‘বাচ্চারা সবসময় সমুদ্র ভালোবাসে। খোলা পরিবেশ আর ঢেউয়ের মধ্যে তারা অন্যরকম আনন্দ পায়।’

ঢাকার বাড্ডা থেকে আসা হায়দার আলীর মতে, ‘শহরের গরম থেকে একটু স্বস্তি পেতেই এখানে আসা। সমুদ্রের পানিতে নামলেই গরম ভুলে যাই।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের পরে পহেলা বৈশাখকে ঘিরে পর্যটক বাড়ায় চাঙ্গা হয়ে উঠেছে সৈকতপাড়ের অর্থনীতি। ফটোগ্রাফার, বিচ বাইক চালক, ঘোড়াওয়ালা ও জেট স্কি ব্যবসায়ীদের মুখে ফুটেছে হাসি।

ঈদের সময়ের মতো ভিড় না হলেও এখনও পর্যটক আছে মন্তব্য করে ফটোগ্রাফার আফাজ উদ্দিন জানান, এতে আমাদের আয় ভালো হচ্ছে। বিচ বাইক চালক মো. মনির জানান, পহেলা বৈশাখের দিন আরও বাড়বে ভিড়। পর্যটক বাড়ায় ভালো চলছে ব্যবসা।

কক্সবাজারগরমনোনা জল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise