প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জমে ওঠার অপেক্ষায় চট্টগ্রামের বইমেলা

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৩
জমে ওঠার অপেক্ষায় চট্টগ্রামের বইমেলা

ছবিঃ আগামীর সময়

বইমেলা মানেই চোখে পড়ে ভিড়, নাকে আসে নতুন বইয়ের ঘ্রাণ, আর লেখক-পাঠকের প্রাণবন্ত মেলবন্ধন। তবে চট্টগ্রামের ‘মহান স্বাধীনতা বইমেলা ২০২৬’-এর দ্বিতীয় দিনে সেই চেনা চিত্র এখনো পুরোপুরি ধরা দেয়নি। বরং মেলা প্রাঙ্গণে বিরাজ করছে কিছুটা নিরিবিলি পরিবেশ, সঙ্গে চলছে স্টল গোছানোর শেষ মুহূর্তের প্রস্তুতি।

নগরীর জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে বসেছে এই মেলা। সেখানে গিয়ে দেখা যায়, অধিকাংশ স্টলেই বই সাজিয়ে প্রস্তুত হয়ে বসে আছেন বিক্রেতারা। তবে পাঠকের উপস্থিতি এখনো তুলনামূলক কম। কোথাও বইয়ের তাক গোছানো হচ্ছে, কোথাও শেষ মুহূর্তের কাঠামো নির্মাণ চলছে। কিছু স্টল যেন এখনো মঞ্চে ওঠার আগে পর্দার আড়ালে শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে।

প্রকাশনা সংস্থাগুলোর কর্মীরা বলছেন, শুরুটা ধীরগতির হলেও সামনে ভিড় বাড়বে বলে তাদের বিশ্বাস। নন্দন বইঘরের স্বত্বাধিকারী সুব্রত চৌধুরী জানান, প্রথম কয়েকদিন এমনই থাকে। ছুটির দিনগুলোতে পাঠকের ঢল নামবে, তখন মেলাটা জমে উঠবে।

গত ৩১ মার্চ বিকেলে ১৯ দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রায় ৪০ হাজার বর্গফুট আয়তনের বিশাল মাঠজুড়ে এবারের মেলায় রয়েছে ১২৯টি স্টল। এর মধ্যে ৩৫টি ডাবল এবং ৯৪টি সিঙ্গেল। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার স্বনামধন্য প্রকাশনা সংস্থাসহ মোট ১১২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। ছুটির দিনে সকাল ১০টা থেকেই পাঠকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রাঙ্গণ।

তবে স্টল ঘুরে দেখা গেছে, নতুন লেখকদের বইয়ের উপস্থিতি এবার তুলনামূলক কম। নন্দন ও বাতিঘরের মতো জনপ্রিয় প্রকাশনায় নতুন লেখকের বই চোখে পড়েনি। অন্যদিকে ঐতিহ্য প্রকাশনী থেকে ১৫ থেকে ২০ জন এবং অন্যধারা থেকে ৫-৬ জন নতুন লেখকের বই প্রকাশ পেয়েছে। বিক্রির দিক থেকেও এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন প্রতিষ্ঠিত লেখকেরাই।

শুধু বই বিক্রি নয়, মেলাকে ঘিরে নানা সাংস্কৃতিক ও সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রয়েছে রবীন্দ্র ও নজরুল উৎসব, বৈশাখী আয়োজন, লেখক সমাবেশ, শিশু ও যুব উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, কবিতা ও ছড়া উৎসব এবং আলোচনা সভা। প্রতিদিনের আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে দেশের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদদের।

বইমেলাচট্টগ্রামের বইমেলা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise