প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

আজিম গ্রুপ

বকেয়া ভাতার জন্য রাস্তায় হাজারো শ্রমিক, যানজটে ভোগান্তি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামপ্রকাশ: ০২ মে ২০২৬, ১৪:৪৩
বকেয়া ভাতার জন্য রাস্তায় হাজারো শ্রমিক, যানজটে ভোগান্তি

ছবি: আগামীর সময়

বকেয়া ভাতার দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আজিম গ্রুপের দুই সোয়েটার কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক। অবরোধের কারণে কালুরঘাটমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ শনিবার বেলা ১১টা থেকে নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি মোড়ে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও ৩ ঘণ্টায়ও শ্রমিকদের সড়ক থেকে সরানো যায়নি।

কালুরঘাট ভারী শিল্প এলাকার এফআইডিসি রোডে আজিম টাওয়ারের এ দুটি কারখানা হলো, সাভার সোয়েটার লিমিটেড ও অর্কিড সোয়েটার লিমিটেড। দুই কারখানা মিলিয়ে শ্রমিকের সংখ্যা ১৬৫৮। শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজীম কারখানাগুলোর মালিক।

ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে উভয় কারখানার নারী-পুরুষ শ্রমিকরা একযোগে কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। প্রথমে তারা প্রায় আধা ঘণ্টা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপর শ্রমিকরা সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে সড়কে অবস্থান নেন। ঘটনাস্থলে শিল্প পুলিশের পাশাপাশি চান্দগাঁও থানার টিমও রয়েছে। তারা শ্রমিকদের শান্ত করে সড়ক থেকে কয়েকবার সরানোর চেষ্টা করে ব্যর্থ হন।

শ্রমিকদের অভিযোগ, তিন মাস ধরে তাদের বেতন-ভাতা অনিয়মিত হয়ে পড়েছে। বেতন অনিয়মিতভাবে দেওয়া হলেও ভাতা বন্ধ করে দিচ্ছো কারখানা কর্তৃপক্ষ। বারবার আশ্বাসের পরও ভাতা না পেয়ে তারা কাজ বন্ধ রেখে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

বকেয়া ভাতা পরিশোধ না করা পর্যন্ত শ্রমিকরা রাস্তা ছেড়ে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানালেন শিল্প পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ। তিনি বলেছেন, ‘শ্রমিকদের ফেব্রুয়ারি এবং মার্চের ওভারটাইমের পাওনা বকেয়া আছে। এপ্রিল মাস শেষ হয়ে যাওয়ার পরও তা না পাওয়ায় তারা সড়ক অবরোধ করেছে। আমরা কারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন, ছয় মাস ধরে তাদের কারখানায় কোনো অর্ডার নেই। এখন কারখানায় আগের অর্ডারের কাজ করা হচ্ছে। এজন্য বেতন-ভাতা দিতে সমস্যা হচ্ছে। আমরা মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি।’

এদিকে শ্রমিকদের অবরোধের কারণে নগরীর বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত এলাকায় আশপাশের সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। সিঅ্যান্ডবি মোড় থেকে কালুরঘাটমুখী সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে না। এতে আশপাশের সড়কগুলোতেও শত শত গাড়ি আটকে রয়েছে।

যানজটে ভোগান্তিতে পড়া ফোরকান রাসেল নামের এক ব্যক্তির ভাষ্য, ‘সিঅ্যান্ডবি মোড় দিয়ে অবরোধকারীরা কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না। বহদ্দারহাট থেকে বাস টার্মিনাল হয়ে কাপ্তাই রাস্তা পর্যন্ত সড়কে সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা হেঁটে প্রায় ৪ কিলোমিটার রাস্তা পার হয়েছি।’

শিল্প পুলিশের চট্টগ্রামের এসপি জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

চট্টগ্রামশ্রমিকসড়কবকেয়া বেতনশ্রমিক অবরোধআজিম গ্রুপ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise