প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

যুদ্ধ নয়, শান্তি চাই—শিশুদের সরল দাবি

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২২:২০
যুদ্ধ নয়, শান্তি চাই—শিশুদের সরল দাবি

চট্টগ্রামের ডিসি হিলের সামনে বৌদ্ধ মন্দির সড়কে অনুষ্ঠিত হয় যুদ্ধবিরোধী মানববন্ধন

চট্টগ্রাম নগরীর ফুলকি প্রাঙ্গণে চলছে তিন দিনব্যাপী ছোটদের বৈশাখী মেলা। মেলার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় যুদ্ধবিরোধী মানববন্ধন।

আজ সোমবার বিকেলে চট্টগ্রামের ডিসি হিলের সামনে বৌদ্ধ মন্দির সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিশু, অভিভাবক ও শিক্ষক অংশ নেন।

‘বিশ্বের প্রতি সাতজন শিশুর মধ্যে একজন যুদ্ধকবলিত অঞ্চলে বসবাস করছে। সামরিক খাতে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, তা দিয়ে শত শত স্কুল ও হাসপাতাল নির্মাণ সম্ভব। আমাদের রক্তে পৃথিবী রাঙাবেন না—আমরা যুদ্ধ চাই না, আমরা নিরাপদ বিশ্ব চাই।’ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক যুদ্ধবিরোধী মানববন্ধনে এমনই মানবিক আহ্বান জানানো হয় শিশুদের পক্ষ থেকে।

মানববন্ধনে শিশুদের হাতে যুদ্ধবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। সেখানে লেখা ছিল—‘যুদ্ধ নয়, শান্তি চাই’, ‘শিশুসহ সকলের জন্য শান্তিপূর্ণ পৃথিবী চাই’, ‘বোমা নয়, খাবার দাও’, ‘শিশুদের নিরাপদ বিশ্ব দাও’ ইত্যাদি স্লোগান।

শিশুদের পাশাপাশি মানবন্ধনে বক্তব্য দেন ফুলকির ট্রাস্টি ও শিক্ষকরা। ফুলকি ট্রাস্টের সভাপতি আবুল মোমেন বলেছেন, “যুদ্ধের মধ্যে শান্তির বার্তা নিয়েই আমাদের এই আয়োজন। গাজায় ভয়াবহ সংঘাতে বহু মানুষ, বিশেষ করে শিশুরা প্রাণ হারিয়েছে। বিভিন্ন দেশে স্কুলে হামলায় শিশুর মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই।”

সর্বাধ্যক্ষ শীলা মোমেন বলেছেন, “আজ পৃথিবী নানা যুদ্ধবাজ শক্তির কবলে। পৃথিবীর সব শিশুই সমান। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। যুদ্ধ বন্ধ করে শিশুদের জন্য গড়ে তুলতে হবে নিরাপদ পৃথিবী।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখে শিক্ষার্থী সদ্য সদাব্রতী, অদ্বিতীয়া রাজন্যা, অনির্বাণ দাশ, শ্রীজিতা পাল ও ইরাবতী দাশ। মানববন্ধন শেষে শিক্ষক শারদ প্রত্যুষ বল শান্তির পক্ষে শপথবাক্য পাঠ করান শিশুদের।

তিনদিন ব্যাপী এই বৈশাখী মেলায় মুক্ত মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। মঙ্গলবার মেলার শেষ দিনে গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে বরণ করা হবে বাংলা নববর্ষ।

চট্টগ্রামমানববন্ধনযুদ্ধবিরোধী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise