প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

শান্তিচুক্তির পর হরমুজ পাড়ি দিচ্ছে প্রথম বাংলাদেশি জাহাজ

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৭:২৯
শান্তিচুক্তির পর হরমুজ পাড়ি দিচ্ছে প্রথম বাংলাদেশি জাহাজ

শান্তিচুক্তির পর হরমুজ পাড়ি দিচ্ছে প্রথম বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে ফের শুরু হয়েছে বাণিজ্যিক জাহাজ চলাচল। পারস্য উপসাগরে আটকাপড়া কয়েকশ’ জাহাজের মধ্যে বুধবার সকাল থেকেই প্রথম দফায় চীন, জাপান, ফ্রান্স, ভারত, পাকিস্তানের জাহাজ হরমুজের উদ্দেশে রওনা দিয়েছে। আর প্রথম সারিতে থেকে হরমুজ প্রণালী অতিক্রমের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ঠিকভাবে পাড়ি দিতে পারলে এটিই হবে এবারের সংঘাত থামার পর হরমুজ পাড়ি দেওয়া প্রথম বাংলাদেশি জাহাজ।

বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি মূলত বিভিন্ন দেশের পণ্য ভাড়ায় পরিবহন করছিল। সর্বশেষ ১১ মার্চ ৩৭ হাজার টন সার বোঝাই করে সৌদি আরবের রাস খাইর বন্দর থেকে যাত্রা শুরু করে, পৌঁছানোর শিডিউল ছিল আরব আমিরাতের ফুজাইরা বন্দরে। এরপর সেখান থেকে যেত দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে। তখন হরমুজ পাড়ির পরিকল্পনা থাকলেও যুদ্ধের ঝুঁকির কারণে তা আর এগোয়নি। এরপর থেকেই পারস্য উপসাগরে আটকা পড়েছিল বাংলার জয়যাত্রা।

আজ সকালে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা দিয়েছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করবে। জাহাজে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি এবং তারা নিরাপদে আছেন।

মেরিটাইম ট্র্যাকিং ডাটাবেস ‘ভেসেল ফাইন্ডার’-এর তথ্য বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথম জাহাজ হিসেবে ফ্রান্সের কনটেইনার জাহাজ ‘এমভি ক্রাইবি’ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বর্তমানে হরমুজ প্রণালীর প্রবেশমুখে পারস্য উপসাগরে অপেক্ষমাণ প্রায় ৮০০ জাহাজের বিশাল বহর, যার প্রথম ২০ থেকে ৩০টি জাহাজের সারিতেই রয়েছে বাংলাদেশের ‘বাংলার জয়যাত্রা’।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) ক্যাপ্টেন মুজিবুর রহমানের সঙ্গে কথা হয় আগামীর সময়ের। দুপুর আড়াইটায় দিলেন নতুন তথ্য। জানান, ‘আমাদের প্রাথমিক অনুমতি নিয়ে ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ পাড়ি দেওয়ার উদ্দেশে বাংলাদেশ সময় দুপুর ২টায় পারস্য উপসাগর থেকে রওনা দিয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ সেটি হরমুজ অতিক্রম করতে পারে।’

জাহাজটি হরমুজ পাড়ি দিতে ইরানের অনুমতির প্রয়োজন এখনো পড়েনি বলছেন মুজিবুর রহমান। তার ভাষ্য, ‘হরমুজ দিয়ে অন্য দেশের সব জাহাজের সঙ্গে আমাদের জাহাজও একসঙ্গে রওনা দিয়েছে। হরমুজ পাড়ির আগে আরও একবার আমরা ফাইনাল অনুমতি দেব বাংলার জয়যাত্রার ক্যাপ্টেনকে। এরপর বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী পাড়ি দেবে। তার আগেই আমরা বাংলাদেশে ইরানি দূতাবাসের মাধ্যমে জাহাজটি হরমুজ পাড়ির অনুমতির চেষ্টা চালিয়ে যাচ্ছি। একইসঙ্গে আমাদের জাহাজের ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কথা বলে নিশ্চিত হচ্ছি কোনো ঝুঁকি আছে কিনা।’

শিপিং করপোরেশন বলছে, জাহাজে থাকা সব বাংলাদেশি নাবিক ও ক্রু নিরাপদ এবং সুস্থ রয়েছেন। জাহাজটি চালাচ্ছিলেন বাংলাদেশি ক্যাপ্টেন শফিকুল ইসলাম চৌধুরী। যুদ্ধবিরতির এই ১৪ দিনের সুযোগে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০টি জাহাজ প্রণালী পার হওয়ার কথা রয়েছে।


হরমুজবাংলাদেশি জাহাজ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise