প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

রাউজানে দুই দিনের ব্যবধানে ফের গুলি, যুবদল কর্মী নিহত

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৩:১১
রাউজানে দুই দিনের ব্যবধানে ফের গুলি, যুবদল কর্মী নিহত

ফাইল ছবি

চট্টগ্রামের রাউজানে দুইদিনের ব্যবধানে আবারও ঘটেছে গুলির ঘটনা। এবার প্রাণ হারিয়েছেন যুবদল কর্মী মুহাম্মদ নাসির উদ্দিন তালুকদার (৫০)। রবিবার রাতের এ ঘটনা উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশানভট্টেরহাট এলাকায়। এর আগে শুক্রবার রাতে রাউজান পৌরসভায় গুলিতে নিহত হন ‘বিএনপি কর্মী’ ও আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স কাউসারুজ্জামান বাবলু। 

রবিবারের হামলায় নিহত নাসির উদ্দিনের বাড়ি কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসেরনগর গ্রামে। এলাকাবাসীর বরাতে পুলিশ জানিয়েছে, যুবদলের রাজনীতিতে যুক্ত ছিলেন নাসির। পরিচিত ছিলেন রাউজানের বিএনপি দলীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম নিশ্চিত করেছেন ঘটনাটি। জানিয়েছেন, রাত ১০টার দিকে ঈশানভট্টেরহাটে অস্ত্রধারী দৃর্বৃত্তরা নাসিরকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়।

‘তার (নাসির) শরীরে একাধিক গুলি লাগে। তাকে দুই নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়’- বর্ণনা হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেকের।

রাতে মামাতো বোনের বাড়ি থেকে ফেরার পথে এই হামলার শিকার হন নাসির, জানালেন তার মেয়ে লাভলী আক্তার।

ঘটনাটি পরিকল্পিত, ধারণা ওসি সাজেদুলের। বললেন, ‘জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’

গত শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরেই গুলি করে হত্যা করা হয় কাউসারুজ্জামান বাবলুকে। এলাকায় বিএনপি কর্মী হিসেবে পরিচিত বাবলু কাজ করতেন র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর সোর্স হিসেবে। ওসি  সাজেদুল ঘটনার পর জানিয়েছিলেন, রাজনৈতিক নয়, ‘সোর্স’-এর কাজ সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয় বাবলুকে।

হত্যাকাণ্ডচট্টগ্রামরাউজান
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise