তালাবদ্ধ ঘরে মিলল নারীর মরদেহ, লাপাত্তা স্বামী

গ্রাফিকস: আগামীর সময়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা (২০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার নিমাইকাশারী বউ বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
বর্ষা আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি উপজেলার বাগমারা এলাকার মো. মামুন ওরফে রুবেলের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
ওসি জানান, বউ বাজার এলাকার মুহিদুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন সপ্না ও তার স্বামী। তিন দিন ধরে ওই ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। গতকাল সন্ধ্যার পর ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশকে জানায় প্রতিবেশীরা।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই বজলুর রহমান বললেন, ‘বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল ঘরটি। মৃত স্বপ্নার স্বামীর খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।’



