প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দ্রব্যমূল্য বৃদ্ধিতে সংকটে খাগড়াছড়ির ক্ষুদ্র ব্যবসায়ীরা

খাগড়াছড়ি প্রতিনিধিপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৩
দ্রব্যমূল্য বৃদ্ধিতে সংকটে খাগড়াছড়ির ক্ষুদ্র ব্যবসায়ীরা

খাগড়াছড়ি জেলা সদরের বিচিতলা বাজারের ক্ষুদ্র নারী ব্যবসায়ীরা। ছবি: আগামীর সময়

খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া গ্রামের মুদি দোকানদার মনদ্বীপ চাকমা (৫৬)। এই ব্যবসার উপর নির্ভর করেই পরিবারের খরচ চালান তিনি। সম্প্রতি সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে বেড়েছে জীবনযাপনের খরচও। ফলে কোনরকমে খেয়েপড়ে দিনযাপন করতে হচ্ছে মনদ্বীপসহ এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদের।

গত আট বছর ধরে মুদি দোকানটি পরিচালনা করছেন মনদ্বীপ। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বড় সন্তানটি স্নাতকে পড়ছে ও ছোটটি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।

তিনি বললেন, ‘বর্তমানে মুদি দোকানের আয় অনেক কমেছে। ধার দেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে দিন চলছে। এভাবে এনজিওর ঋণের জালে জর্জরিত হচ্ছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। মুদির দোকানটি আছে বলেই সহজে এনজিও থেকে ঋণ পাই।’

খাগড়াছড়ি শহরের মূল বাজারের আশেপাশে ছোটখাট বাজার রয়েছে অন্তত আটটি। এসব বাজারে স্বল্প পুঁজি নিয়ে সবজিসহ অন্য কোন ব্যবসার সঙ্গে জড়িত শতাধিক পাহাড়ি নারী। অনেক ক্ষেত্রে পরিবারের একমাত্র উপার্জনশীল এইসব নারীরা।

মহালছড়ি উপজেলার চৌধুরী পাড়ার বাসিন্দা পাইতুমা মারমা একজন ক্ষুদ্র নারী ব্যবসায়ী। খাগড়াছড়ি জেলা সদরের বিচিতলা বাজারে রাস্তার ধারে ব্যবসা করছেন তিনি। ১০ বছরের অধিক সময় ধরে এই ব্যবসা করছেন তিনি।

পাইতুমা জানান, বর্তমানে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। স্বামী ও তিন সন্তান নিয়ে তার সংসার। পাইতুমার স্বামী বর্তমানে খাগড়াছড়িতে বাসের সহযোগী হিসেবে কাজ করেন। তাদের তিন সন্তান হয়েছে, সবাই স্কুলে পড়ে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে জীবনযাপনের খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

তিনি জানান, স্বামীর কোন স্থায়ী পেশা নেই। রোজগারও তেমন নেই। তিনি কম দামে কাপড় চোপড়, মৌসুমী ফল ও শুটকীর ব্যবসা করেন। পুজিঁ না থাকায় বড় ধরনের কোন ব্যবসাও করতে পারছেন না। তাই আয়ও সীমিত।

আরও পড়ুন

রংপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন তৃতীয় লিঙ্গের ২৮ শিক্ষার্থী

২৫ এপ্রিল ২০২৬

সম্প্রতিকালে দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় সপ্তাহে একদিনও মাছ-মাংস খাওয়া সম্ভব হয়না এখানকার ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের।

খাগড়াছড়ি সদরের মধুপুর বাজারে সবজি বিক্রি করেন মাধবী চাকমা।

তিনি জানান, এই ব্যবসা করে আর সংসার চলে না। সব জিনিসপত্রের দাম বাড়তি। এদিকে আমাদের আয় সীমিত।

মনদ্বীপ, মাধবী ও পাইতুমার মতো কয়েকশ ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন খাগড়াছড়িতে। এসব পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের এইসব মানুষের আর্থিক অবস্থা আরও খারাপ হয়। কিন্তু এ থেকে নিস্তারের কোন উপায় খুঁজে পাচ্ছেন না তারা।

খাগড়াছড়িব্যবসায়ীদ্রব্যমূল্যক্ষুদ্র ব্যবসায়ীনিম্ন আয়
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise