প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুক্তির পর জেলেরা

চোখ বেঁধে ট্রলারে তুলে নেওয়া হয় গভীর বনের আস্তানায়

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিপ্রকাশ: ০২ মে ২০২৬, ২১:৪৮
চোখ বেঁধে ট্রলারে তুলে নেওয়া হয় গভীর বনের আস্তানায়

গ্রাফিকস: আগামীর সময়

গহিন সুন্দরবনে দস্যুদের হাতে ১৩ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন বাগেরহাটের শরণখোলার ছয় জেলে। শনিবার (২ মে) সকালে ফিরে এসে তারা জানিয়েছেন, বন্দিদশার প্রতিটি মুহূর্ত ছিল আতঙ্ক আর অনিশ্চয়তায় ভরা।

জেলেদের ভাষ্য, অপহরণের পর চোখ বেঁধে তাদের ট্রলারে তুলে গভীর বনের ভেতরে একটি অস্থায়ী আস্তানায় নিয়ে যাওয়া হয়। সেখানে চোখ খুলে দেওয়া হলেও শুরু হয় ভয়াবহ এক জীবন। কখনো দিনে দুই বেলা, কখনো এক বেলা খাবার দেওয়া হতো। ক্ষুধা পেলেও কিছু বলার সুযোগ ছিল না।

তাদের একজন উল্লেখ করেন, রাত নামলেই ভয় আরও বাড়ত। আলাদা আলাদা জায়গায় পা বেঁধে রাখা হতো। সামান্য নড়াচড়া বা জোরে কাশি দিলেও গালাগাল করত দস্যুরা। তখন নীরবে কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকত না।


আরও পড়ুন

রেলের জলাশয় ভরাট করে প্লট বাণিজ্য

০২ মে ২০২৬

অপহরণের তিন থেকে চার দিনের মাথায় দস্যুরা তাদের দিয়ে পরিবারের সদস্য ও মহাজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলিয়ে মুক্তিপণ দাবি করে। ফোনে কান্নাজড়িত কণ্ঠে টাকা জোগাড়ের অনুরোধ করতে বাধ্য করা হতো। দেরি হলে হত্যার হুমকিও দেওয়া হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলেদের মহাজন জানান, প্রথমে প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা করে ৩ লাখ টাকা দাবি করা হয়েছিল। এত টাকা জোগাড় করা সম্ভব নয় জানানো হলেও দস্যুরা তা মানতে চায়নি। বরং জেলেদের হত্যা করে লাশ পাঠানোর ভয় দেখানো হয়। পরে দীর্ঘ দরকষাকষির পর জনপ্রতি ২০ হাজার টাকায় রাজি হয় তারা।

তিনি আরও জানান, শুক্রবার দস্যুদের দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার সকালে অন্য একটি নৌকায় করে জেলেদের ছেড়ে দেওয়া হয়।

১৩ দিনের বন্দিদশা শেষে মুক্তি পেলেও সেই স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে তাদের। মাঝেমধ্যে সেই অভিজ্ঞতা মনে পড়লে আঁতকে উঠছেন তারা।

আরও পড়ুন

মুক্তিপণ দিলেন মহাজন, ১৩ দিন পর ফিরলেন ৬ জেলে

০২ মে ২০২৬

স্থানীয় কয়েকজন জেলে ও মহাজন দাবি করেন, সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ না হওয়ায় জেলেদের জীবিকা এখনো ঝুঁকির মুখে। অনেকেই বনে যেতে ভয় পাচ্ছেন। নির্বিঘ্নে মাছ ধরতে না পারলে হাজার হাজার জেলে আর্থিক সংকটে পড়বেন। তারা দ্রুত কার্যকর দস্যুদমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


বাগেরহাটশরণখোলাজেলেদের অপহরণমুক্তিপণ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise