বরগুনায় বাসা থেকে ইয়াবা উদ্ধার, ছাত্রদল নেতা আটক
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সংগৃহীত ছবি
বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক নেতার বাসা থেকে ৫১০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ওই ছাত্রদল নেতাকে।
আটক হওয়া ছাত্রদল নেতা মো. আরাফাত রহমান (অভি) বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক। তিনি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। আরাফাত পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের ইমন আলী রোড এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাকে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরাফাতের বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মাদক কারবারের অর্থ সন্দেহে জব্দ করা হয় ১০ হাজার টাকা।



