প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যবিপ্রবিতে ডাইনিংয়ের খাবার খেয়ে অসুস্থ নারী শিক্ষার্থীরা, তদন্ত কমিটি গঠন

যশোর প্রতিনিধিপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৪:০৭
যবিপ্রবিতে ডাইনিংয়ের খাবার খেয়ে অসুস্থ নারী শিক্ষার্থীরা, তদন্ত কমিটি গঠন

ছবি: আগামীর সময়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি আবাসিক হলের ডাইনিংয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক নারী শিক্ষার্থী। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠিত হয়েছে তদন্ত কমিটি। বন্ধ ঘোষণা করা হয়েছে ক্লাস ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা।

অসুস্থদের চিকিৎসা খরচ বহন, স্বাস্থ্যকর খাবার প্রদান, চিকিৎসাসেবা নিশ্চিতসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে শিথিলতা এনেছে প্রশাসন। আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের ক্লাস ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমরান খানকে।

হাসপাতালে এখনো ভর্তি আছেন প্রায় ৭০ জনের অধিক শিক্ষার্থী।

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা যায়, বমি, পাতলা পায়খানা, পেটব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া ও তীব্র শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দিয়েছে অধিকাংশ ছাত্রীর মধ্যে। এ ছাড়া অনেকের অবস্থা স্থিতিশীল রয়েছে।

অসুস্থদের দেখতে সহপাঠীরা হাসপাতালে ভিড় করায় বিঘ্ন ঘটছে সেবাদানে। সহপাঠীদের বেশি সংখ্যায় হাসপাতালে না যাওয়ার অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কি ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসকরা জানান, ল্যাব ডেস্টের জন্য স্যাম্পল পাঠিয়েছেন তারা। ফলাফল আসতে প্রায় ৭২ ঘণ্টা সময় লাগবে। তখন নিশ্চিত করে বলতে পারবেন তারা।

অসুস্থ শিক্ষার্থীদের পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করেছে যবিপ্রবি হল কর্তৃৃপক্ষ। বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের নিচতলায় শিক্ষার্থীদের সার্বক্ষণিক জরুরি চিকিৎসার জন্য একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে নিয়োজিত থাকবেন চিকিৎসক ও সেবিকারা। এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের উপস্থিতিতে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

যবিপ্রবির তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, গত বুধবার (২৩ এপ্রিল) রাতে বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের ডাইনিংয়ে খাবার খায় ১৮৬ জন শিক্ষার্থী। পরদিন ভোর ৪টা থেকে একে একে অসুস্থ হতে শুরু করে শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ে ১০০ জন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভিড় করেন অসুস্থ শিক্ষার্থীরা। একপর্যায়ে রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যায়। মেডিকেল সেন্টারের কিছু চিকিৎসকের অনুপস্থিতির কারণে কর্তব্যরত চিকিৎসক ও সহকারীরা চাপ সামাল দিতে হিমশিম খেতে থাকেন। এ অবস্থায় ৭০ জনের অধিক শিক্ষার্থীকে শহরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তারা।

অসুস্থযশোরডাইনিংযবিপ্রবিখাবার খেয়ে অসুস্থ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise