প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিজের ভোট দেওয়ার পর ট্রাকে ভোট চাইলেন মুন্সী

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯
নিজের ভোট দেওয়ার পর ট্রাকে ভোট চাইলেন মুন্সী

টানা চারবার বিএনপির মনোনয়নে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। দোর্দণ্ড প্রতাপে এই আসনটিতে ছিল তার একচ্ছত্র আধিপত্য। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে তিনি বিএনপির মনোনয়ন পেলেও তথ্য গোপন ও ঋণখেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল হয়। পরে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেন তিনি।

আজ বৃহস্পতিবার তিনি ভোট দিয়ে ফেসবুকে দুটি পোস্ট করেছেন। পোস্টে তিনি ট্রাকের পক্ষে ভোট চেয়ে বলেন, দেবিদ্বার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সি ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় ভোট দিয়েছেন। দেবিদ্বারের জনগণকে ট্রাক মার্কায় ভোট দেওয়া নির্দেশনা দিয়েছেন।

নির্বাচন থেকে ছিটকে পড়ার দুঃসংবাদের মধ্যেই মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্য ভাইরাল হলে গত মঙ্গলবার রাতে বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার তাঁকে আদালতেও তলব করা হয়। ভোটে না থেকেও এভাবে দেশব্যাপী আলোচনায় রয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ট্রাক প্রতীকের পক্ষে প্রচারকালে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে ভোটারদের উদ্দেশে হুমকি দিতে শোনা যায়।

ভাইরাল ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ‘আমি কথাটা পরিষ্কারভাবে বলছি, আপনারা মনে করবেন না ভয় দেখাচ্ছি। কথা আপনারা রেকর্ড করে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। ক্ষমতায় যদি বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য কাউকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের ছাড়ব না। ঘরবাড়ি সব পোড়াইয়া ছারখার করে দেব।’ যদিও ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, তাঁর বক্তব্য খণ্ডিত করে প্রচার করা হয়েছে। ভাইরাল বক্তব্য তাঁর প্রতিপক্ষ এনসিপি নেতা হাসনাতের লোকজন ‘এআই’ দিয়ে তৈরি করেছে।

অভিযোগ অস্বীকার করে এই আসনের জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, মনোনয়ন হারানোর আগে ও পরে মঞ্জুরুল আহসান মুন্সী প্রকাশ্যেই ভোটার ও তাঁকে নিয়ে আপত্তিকর অনেক বক্তব্য দিয়েছেন। যা সব সামাজিক মাধ্যমেও আছে। হাসনাতের ভাষ্য, রাজনীতি করতে এসে ভোটার ও অন্য দলের প্রার্থী নিয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর এমন অশালীন ও আপত্তিকর বক্তব্য এবং হুমকি দেওয়া নির্বাচন আচরণবিধিরও লঙ্ঘন।

গতকাল বেলা আড়াইটার দিকে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুমের কাছে সশরীর হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ব্যাখ্যা দেওয়া শেষে সেখান থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মঞ্জুরুল আহসানের নিয়োগ করা আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ। এ সময় আইনজীবী দাবি করেন, ছড়িয়ে পড়া বক্তব্যটি তাঁর মক্কেল দেননি। তা এডিট করা।

মঞ্জুরুল আহসান মুন্সী রাতে বলেন, তাঁর মনোনয়নপত্র বাতিল ও দল থেকে বহিষ্কার করা পর্যন্ত একটি বড় চক্র কাজ করছে। তিনি বলেন, ‘ব্যাংক থেকে টাকা নিয়ে এই দেশে শুধু আমিই ফেরত দেইনি? অন্য আরও অনেক প্রার্থী তো আমার মতো অভিযুক্ত ছিল। তারা উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফেরত পেলেও আমি কেন পেলাম না।’

বিএনপিমঞ্জুরুল আহসান মুন্সীসংসদ নির্বাচন, গণভোটআহ্বান
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise