খুলনায় ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত
খুলনা ব্যুরো

খুলনায় আজিজ নামে এক যুবককে গুলি ও ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ মার্চ) রাত ৯টার দিকে নগরীর নিরালা কাঁচা বাজার এলাকার জাহিদুর রহমান ক্রস রোডে এ ঘটনা ঘটে।
আজিজ বাগমারা মেইন রোডের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে এবং পেশায় ইট-বালু ব্যবসায়ী।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনের ভাষ্য, নগরীর জাহিদুর রহমান ক্রস রোডে হেলমেট পরিহিত ২ থেকে ৩ জন দুর্বৃত্ত আজিজকে গুলি ও ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এই পুলিশ কর্মকর্তা আরও জানালেন, যুবকের অবস্থা অশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

