আগামীর সময়

ঈদে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঈদে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবিঃ আগামীর সময়

ঈদে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে রমজান এবং একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে মোহাম্মদ। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে পূর্ব ডুমুরিয়া এলাকার নানাবাড়িতে বেড়াতে আসে ওই শিশু। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে মাদারীপুর কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুই পরিবারের মাঝে শোকের মাতম বিরাজ করছে।

    শেয়ার করুন: