ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

ছবিঃ আগামীর সময়
ফেনীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে আট হাজার লিটার ভোজ্যতেল। সদরের ইসলামপুর রোডের বাজারে ইসমাইল এন্ড সন্স নামের প্রতিষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে চলে এই অভিযান।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া পরিচালনা করেছেন অভিযানটি। ঘটনা নিশ্চিত করেছেন ফেনী র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান।
গোপন তথ্যে দুপুরে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের নিয়ে ওই প্রতিষ্ঠানে চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে চলছিল তেলের প্যাকেজিং। নিম্নমানের টিনের ড্রামে রাখা ছিল আট হাজার লিটার ভোজ্যতেল। সেসব জব্দ ও প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত- জানালেন র্যাব কর্মকর্তা।



