প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চুয়াডাঙ্গায় তিন দিনে ৩৪ হাজার ফুয়েল কার্ড বিতরণ, প্রস্তুত আরও ১০ হাজার

চুয়াডাঙ্গা প্রতিনিধিপ্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৫:৩৫
চুয়াডাঙ্গায় তিন দিনে ৩৪ হাজার ফুয়েল কার্ড বিতরণ, প্রস্তুত আরও ১০ হাজার

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সংকট নিরসনে ও কালোবাজারি রুখতে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম। গত তিন দিনে জেলায় ৩৪ হাজার মোটরসাইকেল ও যানবাহন চালকের মাঝে বিতরণ করা হয়েছে এই কার্ড। এছাড়া চাহিদার কথা মাথায় রেখে আরও ১০ হাজার কার্ড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ফুয়েল কার্ড কার্যক্রম চলমান থাকলেও জেলার পাম্পগুলোতে যানবাহন চালকদের লম্বা লাইন এখনও অব্যাহত। জ্বালানি তেল নিতে গিয়ে শেষ নেই গ্রাহকদের ভোগান্তির। জ্বালানি তেলের অবৈধ মজুদ রুখতে ও সুষম বণ্টনের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে ফুয়েল কার্ডের ব্যবস্থা।

জ্বালানী তেলের তীব্র সংকটে একদল অসাধু চক্র ড্রাম ও গ্যালনে তেল অবৈধভাবে মজুদ করছিল, যার ফলে সাধারণ গ্রাহকরা পড়েন চরম ভোগান্তিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ‘ফুয়েল কার্ড’ চালু করে এবং সেই সাথে চুয়াডাঙ্গার ২২টি পেট্রোল পাম্পেই ২২ জন ট্যাগ অফিসার নিয়োগ করে।

প্রশাসন জানায়, এখন থেকে চুয়াডাঙ্গার যে কোনো পাম্পে তেল নিতে হলে গ্রাহকদের দেখাতে হবে ‘ফুয়েল কার্ড’। কার্ডে লিখা থাকবে যানবাহনের তথ্য ও তেলের পরিমাণ। এর ফলে নির্দিষ্ট সীমার তেল নিতে পারবে না কেউ। ড্রাম ও গ্যালনে তেল বিক্রি বন্ধ।

প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ চালকরা। ফুয়েল কার্ড হাতে তেল সংগ্রহ করতে আসা মোটরসাইকেল চালক ফারুক হোসেন বলেছেন, যে দিন থেকে শুনেছি আর তেল পাওয়া যাবে না সেদিন থেকেই পাম্পে দেখছি দীর্ঘ লাইন। আমার মোটরসাইকেলের তেলের জন্য আমিও লাইনে দাঁড়িয়ে ছিলাম। এখন হাতে ফুয়েল কার্ড পেয়েছি কিন্তু অনেককে দেখছি ফুয়েল কার্ড ছাড়াই নিতে এসেছেন তেল।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামানের ভাষ্য, চুয়াডাঙ্গার চার উপজেলায় বিতরণ করা হয়েছে ৩৪ হাজার ফুয়েল কার্ড। যত আবেদন পত্র জমা পড়েছিল ইতোমধ্যে আমরা বিতরণ করেছি সব কার্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) ফুয়েল কার্ডের আবেদনের সময়সীমা শেষ হবে। এক দিনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ১০ হাজার ফুয়েল কার্ড। সব যানবাহন চালকরা নিজ নিজ উপজেলাতে আবেদনপত্র জমা দিয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবে।

চুয়াডাঙ্গাফুয়েল কার্ড
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise