প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তলিয়ে যাওয়া জমিতে ভাসছিল কৃষকের দেহ

হবিগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ০৭ মে ২০২৬, ১৬:১১
তলিয়ে যাওয়া জমিতে ভাসছিল কৃষকের দেহ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের কৃষক আব্দুর রউফ। এলাকার কাটমা হাওরে ১২ বিঘা জমিতে করেছিলেন বোরোর আবাদ। টানা এক সপ্তাহের বৃষ্টিতে তলিয়েছে সব। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। দুইদিন ধরে ছিলেন নিখোঁজ- জানায় পরিবার।

আজ দুপুরে তলিয়ে যাওয়া সেই জমির পাশে ভেসে উঠেছে রউফের মরদেহ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, কিছু ধান উদ্ধারের চেষ্টায় নেমে ডুবে যান তিনি।

মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন গোপলারবাজার পুলিশ ফাঁড়ির এসআই কাজল চন্দ্র দেব। কথা বলেছেন মৃত কৃষকের পরিবার ও স্থানীয়দের সঙ্গে।

তাদের বরাতে এসআই জানিয়েছেন, রউফের তিন সন্তানের মধ্যে দুই ছেলে থাকেন বিদেশে। একমাত্র মেয়ে এবার এসএসসি পরীক্ষার্থী। কাটমা হাওরের ওই ১২ বিঘা জমিতে চাষাবাদ করে সংসার চলত তার। এবার সব তলিয়ে যাওয়ায় হতাশা ও শঙ্কা পেয়ে বসে তাকে। মঙ্গলবার বের হন জমি দেখতে। এর পর থেকে ছিলেন নিখোঁজ। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ওই জমির পাশে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

মরদেহে আঘাতের কোনো চিহ্ন না থাকায় পুলিশের ধারণা, জমির পানিতে ডুবেই মৃত্যু হয়েছে তার।

গজনাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অয়তুন মিয়ারও এই ধারণা। তিনি জানালেন, জমি তলিয়ে যাওয়ায় রউফের দুবাইপ্রবাসী দুই ছেলে ফোন করে দুশ্চিন্তা না করতে বলেছিলেন। পাঠিয়েছিলেন কিছু টাকাও।

‘তিনি (রউফ) কাস্তে হাতে জমিতে গিয়েছিলেন, যদি কিছু ধান উদ্ধার করা যায়। আগেও তার শারীরিক অসুস্থতা ছিল। সে সময় হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান। নিখোঁজের পরদিন গ্রামবাসী দল বেঁধে হাওরের পানিতে তাকে খুঁজতেও নামে। আজ তার মরদেহ ভেসে ওঠে। রউফের পরিবার এখন দিশেহারা।’

ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত হচ্ছে- জানিয়েছেন নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া।

কৃষকহবিগঞ্জবোরো ধানপানিতে ডুবে কৃষকের মৃত্যু
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise