প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ, বাঁচার জন্য লড়ছে শিশু ইমরান

নারায়ণগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৩
সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ, বাঁচার জন্য লড়ছে শিশু ইমরান

সংগৃহীত ছবি

অন্যান্য দিনের মতোই খেলাধুলা করার জন্য বাসা থেকে বের হয়েছিল ১১ বছর বয়সী শিশু ইমরান হোসেন। সেই সময়ে ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দে সংঘর্ষ চলছিল যুবদলের দুই গ্রুপের মধ্যে। আর এই সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় সে। বর্তমানে জীবন বাঁচাতে হাসপাতালে লড়ছে শিশুটি।

গতকাল বৃহস্পতিবার সকালে নারায়নগঞ্জের ফতুল্লায় এ ঘটনা ঘটে। ইমরান স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের চাঁদনী হাউজিংয়ে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে ইমরান। তার বাবা আসমাউল হোসেন পেশায় একজন পোশাক শ্রমিক।

একমাত্র ছেলেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখে পাগলপ্রায় হয়ে পড়েছেন আসমাউল।

তিনি বলেছেন, ‘সকালে মাদরাসা থেকে ফিরে সাইকেল নিয়ে খেলতে বের হয়েছিল ছেলে। বাইরে সংঘর্ষ্ দেখে দেখে বাসায় ফেরত আসার পথে বাসার গেটের সামনে গুলিবিদ্ধ হয় ইমরান। আমার মতো খেটে খাওয়া লোকের এত বড় ক্ষতি সামলে নেয়ার ক্ষমতা নাই।’

আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় ইমরানকে। পরে নেওয়া হয় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। পরবর্তীতে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

হাসপাতালে তার সাথে থাকা বড় বোন ইসা মনি চিকিৎসকদের বরাত দিয়ে জানান, ‘ইমরানের অবস্থা খুবই সংকটাপন্ন। ইতোমধ্যে ৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে তাকে। চিকিৎসকরা বলেছেন পেটের বাম পাশে গুলি লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অস্ত্রোপচার করে গুলিটি বের করা হলেও কোন আশ্বাস দিতে পারেননি তারা।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার ‘বেস্ট স্টাইল কম্পোজিট’ নামের একটি কারখানার ঝুটের নিয়ন্ত্রণ নিয়ে এই বিরোধের সূত্রপাত। জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির অনুসারীদের সঙ্গে এ নিয়ে বিরোধ চলছিল যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান ও তার অনুসারীদের।

সংষর্ষের ঘটনায় ইমরানসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন পথচারী।

নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, 'কোন পক্ষ গুলি চালিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'


সংঘর্ষগুলিবিদ্ধশিশুনারায়নগঞ্জ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise