প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চুয়াডাঙ্গা

ডিজেল সংকটে বন্ধ সেচ, ধানের জমি ফাটলের শঙ্কা

চুয়াডাঙ্গা প্রতিনিধিপ্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৩:১৩
ডিজেল সংকটে বন্ধ সেচ, ধানের জমি ফাটলের শঙ্কা

ছবিঃ আগামীর সময়

চুয়াডাঙ্গার অধিকাংশ পেট্রোল পাম্পে ডিজেল নেই। পাম্পের সামনে ঝুলছে ডিজেল নেই ব্যানার। ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় অনেক পাম্প মালিক তেল উত্তোলনও বন্ধ রেখেছেন। এই সংকট কৃষি মৌসুমে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

কৃষিনির্ভর এই অঞ্চলের জমি অত্যন্ত উর্বর হওয়ায় এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। বিশেষ করে ধান উৎপাদনের জন্য এ অঞ্চলকে অনেকেই শস্যভাণ্ডার বলে থাকেন। জেলার বিভিন্ন গ্রামে বিকেলে ধানের মাঠের দিকে তাকালে সবুজে ভরা বিস্তীর্ণ জমি চোখ জুড়িয়ে দেয়।

কৃষকরা জানান, ধানের ফলন ভালো হবে এমন আশায় দিন গুনছিলেন তারা। তবে হঠাৎ ডিজেল সংকটে সেচ কাজ বন্ধ হয়ে যাওয়ায় সেই স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। কনটেইনার হাতে এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরছেন কৃষকরা। কিন্তু কোথাও মিলছে না জরুরি এই জ্বালানি।

ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এক কৃষক বলেন, ‘ধানের খেতে সেচ দেওয়ার জন্য ডিজেল পাচ্ছি না। সেচ দিতে না পারলে জমি ফেটে যাবে, ফলন কমে যাবে। প্রতিদিন দেড় লিটার ডিজেল দরকার, কিন্তু বোতল হাতে ঘুরছি কোথাও তেল পাচ্ছি না।’

পাম্প মালিকরাও পড়েছেন বিপাকে। তারা জানান, রেশনিং পদ্ধতিতে বরাদ্দ দেওয়া তেল অপ্রতুল। এক পাম্প মালিক জানান, তার পাম্পের ট্যাংকির ধারণক্ষমতা ১৩ হাজার ৫০০ লিটার। কিন্তু গত ১২ মার্চ মাত্র ৮ হাজার লিটার ডিজেল ও ২ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পেয়েছেন। বৃহস্পতিবার রাতের মধ্যেই তা শেষ।

তিনি আরও জানান, অর্ধেক তেল ভর্তি গাড়ির ভাড়া আর পুরো তেল ভর্তি গাড়ির ভাড়া একই। অর্ধেক তেল এনে গাড়ি ভাড়া দিতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে। এ অবস্থায় তেল আনা বন্ধ রেখেছেন।

পাম্প মালিকদের ভাষ্য, নরমাল সময়ে জেলায় দৈনিক ডিজেল চাহিদা ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ লিটার। কিন্তু বর্তমান বরাদ্দে তা মেটানো সম্ভব হচ্ছে না। এছাড়া কৃষকদের মাঝে মাত্র ৩০০ টাকার ডিজেল এবং মোটরসাইকেলের পেছনে ২০০ টাকার পেট্রোল বিক্রির নির্দেশনা থাকলেও, জোগান না থাকায় তা অর্থহীন হয়ে পড়েছে।

পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে পূর্ণ ট্যাংকারে তেল সরবরাহ করা হলে এ সংকট অনেকটাই কমে যাবে। অন্যথায় অর্ধেক তেল এনে পরিবহন খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান তারা।

কৃষিকৃষকডিজেলপেট্রোল পাম্পসেচ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise