প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্কুলকক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধিপ্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৭:০৫
স্কুলকক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক দুই

ছবিঃ আগামীর সময়

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে ধর্ষণের শিকার হয়েছে ষষ্ঠশ্রেণীর এক ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে ওই স্কুলের দ্বিতীয় তলার একটি কক্ষে ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানিয়েছেন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বিদ্যালয়ে যায় ওই ছাত্রী। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় স্কুল ছুটি হলেও বাড়িতে ফেরেনি সে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরিবার ও স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে সন্ধান পায়নি তার। পরে রাত ৮টার দিকে অফিস সহায়ক (পিয়ন) হামিদুলের কাছে বিদ্যালয় তল্লাশির জন্য চাবি চায় পরিবার। কিন্তু চাবি দিতে অস্বীকৃতি জানিয়ে হামিদুল জানান, বিদ্যালয়ে কেউ নেই।

অফিস সহায়ক হামিদুলের রহস্যজনক আচরণে সন্দেহ বেড়ে যায় স্থানীয়দের। একপর্যায়ে তার সাথে হাতাহাতি হয় গ্রামবাসীর। পরে জোরপূর্বক চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন তারা। তল্লাশির এক পর্যায়ে স্কুলের দ্বিতীয় তলার একটি অন্ধকার কক্ষ থেকে অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। ​

উদ্ধারের পর প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন, ‘গতকাল রাতে মেয়েটি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসে। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে মিলেছে ধর্ষণের আলামত। চিকিৎসা চলছে, সে এখন আশঙ্কামুক্ত।’

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুজ্জামান বলেছেন, ‘বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। অপরাধীকে শনাক্ত করতে সব ধরনের সহযোগিতা করব আইনশৃঙ্খলা বাহিনীকে।’ মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, ‘ডাক্তারি পরীক্ষায় আলামত মিলেছে ধর্ষণের। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে ওই ঘটনায় শুক্রবার দুপুরে ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. মহসিন আলী ও নৈশপ্রহরী মো. হামিদুল ইসলামকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

ধর্ষণস্কুলকক্ষষষ্ঠ শ্রেণির ছাত্রীআটক দুই
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise