প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখর শকুনি লেকপার

মাদারীপুর প্রতিনিধিপ্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১২:২৪
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখর শকুনি লেকপার

ছবিঃ আগামীর সময়

ঈদের ছুটিকে ঘিরে মাদারীপুরের অন্যতম বিনোদনকেন্দ্র শকুনি লেকপারে দর্শনার্থীদের ঢল নেমেছে। জেলার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী এই লেকটি এখন ভ্রমণপিপাসু ও বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখর।

সোমবার (২৩ মার্চ) সকালে ঈদের তৃতীয় দিনেও লেকপাড়জুড়ে ছিল উপচে পড়া ভিড়। ফরিদপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, বরিশালসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন মানুষ।

সরেজমিনে দেখা যায়, ঈদকে ঘিরে লেকের পাড়ে বসেছে বাহারি শৌখিন পণ্য ও শিশুদের খেলনার দোকান। দিনভর দর্শনার্থীদের আনাগোনা থাকলেও সন্ধ্যা নামতেই লেকপাড় পরিণত হয় জনসমুদ্রে। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ লেকের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন, উপভোগ করছেন মনোরম পরিবেশ। কেউ আবার পৌর শিশু পার্কে সন্তানদের নিয়ে কাটাচ্ছেন আনন্দঘন সময়।

শরীয়তপুর থেকে ঘুরতে আসা রুবেল মাহমুদ বলেন, ঢাকায় বসবাস করলেও প্রতি বছর ঈদের সময় তিনি মাদারীপুরে এসে শকুনি লেক ঘুরে যান। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার স্থান বলে জানান তিনি।

গোপালগঞ্জের মকসেদপুর থেকে আসা শাহিনুর বেগম বলেন, নিজের জেলার চেয়ে শকুনি লেক তার কাছে বেশি আকর্ষণীয়। তাই এবারের ঈদে পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছেন।

দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। সাদা পোশাকের সদস্যদের পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

জানা গেছে, ২০১৬ সালে প্রায় সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে শকুনি লেকের উন্নয়ন করা হয়। এর আওতায় নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে, ওয়াচ টাওয়ার, আধুনিক রেস্টুরেন্ট, শিশুপার্ক ও মুক্তমঞ্চসহ বিভিন্ন স্থাপনা। পাশাপাশি লেকের চারপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি ছোট-বড় রেস্টুরেন্ট।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঈদকে কেন্দ্র করে লেক এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, জেলার প্রধান এই বিনোদনকেন্দ্রে আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘুরতে ও কেনাকাটা করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

মাদারীপুরঈদের ছুটিঈদুল ফিতরশকুনি লেকপার
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise